সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত  সোনারগাঁওয়ে প্রাথমিক শিক্ষার্থীদের সাথে গোল্ডকাপ ফাইনাল উপভোগ করলেন জেলা প্রশাসক ও এমপি ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন এর মাসিক সভা অনুষ্ঠিত “এড.টিপুর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’: মৌমিতা পরিবহন কর্তৃপক্ষ

১৫ আগস্ট যদি খুনি শেখ মুজিবরের পতন না হতো, সার্বভৌমত্ব রক্ষা হতো না: টিপু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ২০১ 🪪

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, আমরা নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানকে রুখে দাঁড়াবো। আমরা আওয়ামী লীগ মুক্ত-শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ চাই। আমরা শামীম ওসমান, সেলিম ওসমান তথা ওসমান পরিবার মুক্ত নারায়ণগঞ্জ চাই। আগামীকাল সকাল ৮টা থেকে নারায়ণগঞ্জে প্রতিটা পাড়া মহল্লায় ও ওয়ার্ডে ওয়ার্ডে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করবেন, মিছিল করবেন। কোন জেলায় ১৫ আগস্ট কর্মসূচি থাকতে পারবে না। কারণ ১৫ আগস্ট বিএনপির জন্য আশীর্বাদ, কারণ ১৫ আগস্ট যদি ওই খুনি শেখ মুজিবরের পতন না হতো তাহলে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা হতো না। তেমনি খুনি হাসিনা মুক্ত বাংলাদেশ চাই।

 

বুধবার (১৪ আগস্ট) বিকেল ৩টায় হোসিয়ারী সমিতির সামনে, ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যার দায়ে শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবি জানিয়ে কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, আপনারা আগামীকাল সকাল ৮টা থেকে বিএনপি, শ্রমিকদল, যুবদল, ছাত্রদলসহ সবাই রাস্তায় অবস্থান করবেন। কালকে সবাই ঐক্যবদ্ধ থাকবেন। যারা ত্যাগি নেতা তারা সামনে থাকবেন। যারা হাইব্রিড তারা পিছে পিছে থাকবেন, কিন্তু বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না। আপনারা প্রস্তুত থাকুন আগামীতে ধানের শীষে নির্বাচন করে যাতে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে আমরা এই দেশকে গড়তে পারি।

মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান এর সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় অনুষ্ঠান বক্তব্য রাখেন- মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এড. সরকার হুমায়ুন কবির, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না প্রমুখ

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102