সোমবার, ২২ জুন ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত  সোনারগাঁওয়ে প্রাথমিক শিক্ষার্থীদের সাথে গোল্ডকাপ ফাইনাল উপভোগ করলেন জেলা প্রশাসক ও এমপি ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন এর মাসিক সভা অনুষ্ঠিত “এড.টিপুর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’: মৌমিতা পরিবহন কর্তৃপক্ষ

না’গঞ্জ মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৩৭৬ 🪪

বঙ্গবন্ধু সৈনিক লীগ নারায়ণগঞ্জ জেলা মহানগর শাখার নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সন্ধ্যায় শহরের বালুরমাঠ প্যারাডাইস ভবনের ব্লু পিয়র রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহানগর বঙ্গবন্ধু  সৈনিক লীগের আহবায়ক রোটারিয়ান নুরুজ্জামান জিকু।

কমিটির সদস্য সচিব মোঃ মামুন মোল্লা সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি সকলকে পরিচয় করিয়ে দেয়া হয়।

অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্যে নুরুজ্জামান জিকু বলেন, বঙ্গবন্ধুর চেতনায় ও শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও সমৃদ্ধির পথে আমরা হাঁটছি। সে পথেই আমাদেরকে আরও এগিয়ে যেতে হবে। দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরো বলেন কমিটির কেউ  বিশৃঙ্খলা করলে এবং অপরাধের সাথে জড়িত থাকলে তাদেরকে বাদ দেওয়া হবে। আমরা শীঘ্রই বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি সহ অন্যান্য কর্মসূচি হাতে নেব।

এ সময় উপস্থিত ছিলেন নব গঠিত কমিটির যুগ্ম আহবায়ক শহিদুর ইসলাম ভূঁইয়া (সাদ্দাম), সাগর সাহা, মোঃ ইসহাক,ইমু মৃধা, মোঃ কাউছার আহম্মেদ তুহিন, মোঃ রাসেল আহম্মেদ,সদস্য রতন বিশ্বাস, গৌতম দেবনাথ, মোঃ সেলিম, আঃ করিম, সুমিত কুমার দাস, মোঃ বাবুল, মোঃ সোলেমান, মোঃ স্বজল, মোঃ বিল্পব,মোঃ রোকন,মোঃ সুমন, রাজিব শীল, মোঃ সানোয়র হোসেন সহ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102