বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে থাকার ঘোষণা দিলেও আমরা তাদের কোথাও খুঁজে পাইনি: এড.টিপু সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য মফিজ গ্রেফতার আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে শহীদ ও বাপ্পি’র নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির মিছিলে যোগদান  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না’গঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা  আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে স্বেচ্ছাসেবক দল নেতা রাইয়ান ও হারুনের নেতৃত্বে প্রতিরোধ মিছিল কোনো ‘গডফাদারের’ অনুসারীকে রাস্তায় নামতে দেওয়া হবে না: এড. টিপু বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেফতার অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি রায়হান কবির

ফতুল্লার কাশিপুরে আওয়ামী লীগ নেতা সুরুজকে কুপিয়ে হত্যা,আহত ৪ জন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ৩৮১ 🪪

ফতুল্লার উওর কাশিপুরে ইট বালু ব্যবসার নিয়ন্ত্রণ কে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা সুরুজ মিয়া (৬৫) কুপিয়ে হত্যা করেছে একই এলাকার একদল সন্ত্রাসী বাহিনী। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের দুই ছেলেসহ চার জন।

আহতরা হলো – নিহত সুরুজ মিয়ার দুই ছেলে মোঃ জনি আহমেদ (৩৫) ও রাজু আহমেদ (৪০) এবং অটো রিকশা চালক মোঃ রাসেল(৩২) ও শাকিল(৩৫)।

গতকাল বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে কাশিপুর আলীপাড়া এলাকায় মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সুরুজ মেম্বার ফতুল্লার কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক। এছাড়া তিনি শান্তিনগর আলীপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি ছিলেন।

নিহত সুরুজ মিয়ার ভাগিনা নুর হোসেন লিখন ও আহত জনির ভাতিজা রিয়াজ উদ্দিন জানান,
তাদের বাড়ি ফতুল্লার উওর কাশিপুর আলীপাড়া গ্রামে। তাদের অটো গ্যারেজ ও ইট বালুর ব্যবসা রয়েছে।

ব্যবসা নিয়ে এলাকার সালাউদ্দিন সালু ও আলাউদ্দিন হিরার সঙ্গে তাদের বিরোধ ছিল। এছাড়া সালু ও হিরা একটি নির্মাণাধীন ভবনে গিয়ে আজ সকালে চাঁদা দাবী করে। ওই ভবনের মালিক এলাকার গন্যমান্য ব্যক্তি হিসেবে সুরুজ মিয়ার বিচার দেন। এটি নিয়ে সুরুজ মিয়া হিরা ও সালুকে শাসন করেন। তারা আরও জানান,
এর জের ধরে এলাকার মসজিদে যোহরের নামাজ পড়তে গেলে সুরুজ মিয়ার উপর অতর্কিত হামলা চালায় সালু হিরাসহ ২০-২৫ জনের একটি দল। তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে সুরুজ মিয়াকে এলোপাতাড়ী কুপিয়ে আহত করে।খবর পেয়ে ছেলেসহ স্বজনরা এগিয়ে গেলে তাদেরকে আঘাত করে ঘাতকরা। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুরুজ মিয়াকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আজম মিয়া জানান,সংবাদ পেয়ে তিনি সহ পুলিশের একাধিক টিম ঘটনাস্হলে ছুটে আসেন।প্রাথমিকভাবে জানা যায় যে,ইট-বালু ব্যবসা নিয়ন্ত্রণ কে কেন্দ্র করে এ হত্যা কান্ড ঘটনা ঘটেছে। প্রথমে তাকে কুপিয়ে জখম করা হয়। হাসপাতালে নেয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

ঢাকা মেডিকাল কলেজ হাসপাতালের পুলিশের ক্যাম্পের সহকারী ইনচার্জ এএসআই মোঃ মাসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত সুরুজ মিয়া মাথা, হাতসহ শরীরের বেশ কয়েক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এছাড়া রাজু,জনি,রাসেল, শাকিলের হাতসহ শরীরের আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।বিষয়টি ফতুল্লা থানা পুলিশকে জানানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102