বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে থাকার ঘোষণা দিলেও আমরা তাদের কোথাও খুঁজে পাইনি: এড.টিপু সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য মফিজ গ্রেফতার আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে শহীদ ও বাপ্পি’র নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির মিছিলে যোগদান  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না’গঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা  আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে স্বেচ্ছাসেবক দল নেতা রাইয়ান ও হারুনের নেতৃত্বে প্রতিরোধ মিছিল কোনো ‘গডফাদারের’ অনুসারীকে রাস্তায় নামতে দেওয়া হবে না: এড. টিপু বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেফতার অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি রায়হান কবির

ফতুল্লায় গ্যাস সংকট নিরসনে মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ২৫৬ 🪪
নারায়ণগঞ্জ সদর উপজেলা কুতুবপুরের গ্যাস সংকট নিরেশনে মানববন্ধন করেছেন কুতুবপুর ইউনিয়ন নাগরিক কমিটি, নাগরিক ফোরামের আহবায়ক নুরুল হক জমাদ্দারের সভাপতিত্বে  সদস্য সচিব এস এম কাদিরের সঞ্চালনায় ৮ জুন সকালে পাগলা বাজারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 
দীর্ঘ দিনের এই ভোগান্তি থেকে রক্ষা পেতে মানববন্ধনে উপস্থিত হয় সকল শ্রেণী পেশার মানুষ,
এসময় তারা বলেন দীর্ঘদিন যাবত গ্যাস না পেয়ে ভোগান্তিতে রয়েছেন তারা একদিকে মাস গেলেই দিতে হচ্ছে তিতাস গ্যাসের বিল অন্যদিকে রান্না করার জন্য লাকড়ি অথবা এলপি গ্যাস ক্রয় করে রান্না করতে হচ্ছে। তাই আর্থিক ও মানসিক ভোগান্তিতে রয়েছেন কুতুবপুরের মানুষ। দীর্ঘদিনের এই ভোগান্তির নিরসনে কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, শ্রমিক নেতা কাউসার আহমেদ পলাশ, নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, সহ তিতাস গ্যাসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে দ্রুত এই দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনের দাবি জানিয়েছে মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ।
আসছে ঈদুল আযহা ( কোরবানির ঈদ) এর আগে যদি এই গ্যাস সংকট নিরসন করা না হয় তাহলে ঈদের পর কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ হাজী শহীদুল্লাহ, নাগরিক কমিটির সভাপতি জামাল উদ্দিন বাচ্চু, সাধারণ সম্পাদক নিজামুদ্দিন মিন্টু, বিশিষ্ট সমাজকর্মী নাসির উদ্দিন, পাগলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এম এ জাহের মোল্লা, কুতুবপুর ইউনিয়ন নাগরিক ফোরাম ৪ নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ আলী, অ্যাডভোকেট মোজাম্মেল হক হিরো, মহিলা নেত্রী রেহানা সহ সকল শ্রেণী পেশার মানুষ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102