শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
রাজনৈতিক ব্যানার ব্যবহার করে চাঁদাবাজি-সন্ত্রাসবাদসহ মাদক ব্যবসা বন্ধের আহবান আহমেদুর রহমান তনুর  পানির পাম্পের দাবি নিয়ে বক্তারা-আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না তোলারাম কলেজে হামলায় আহত শিবির নেতাদের হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় সভাপতি তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ: অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের

আন্দোলন করে এ সরকারকে হটাবো ইনশাল্লাহ – নজরুল ইসলাম আজাদ।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ২৮৫ 🪪

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। কিন্তু সরকার নানা ভাবে ইতিহাস বিকৃতি করে শহীদ জিয়াউর রহমানের অবদান মুছে ফেলতে চাইছে। কিন্ত সরকার যতো চেষ্টাই করুক না কেনো এ দেশের মানুষের মন থেকে জিয়াউর নাম কেউ মুছে ফেলতে পারবেনা।

বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা,সার্কের প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মহানগর যুবদলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শুক্রবার (৩১ মে) বাদ আসর নগরীর টানবাজার এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল শেষে অসহায় ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

তিনি আরোও বলেন, জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষনা না করলে এদেশে মানচিত্র পেতোনা। তার কারনেই এদেশের মানুষ আজ স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পেরেছে। এই স্বৈরাচারি সরকার বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর ধরে কারাগারে আটকে রেখেছে। তিনি এ দেশের মানুষের জন্য কথা বলতে গিয়ে আজ মিথ্যা মামলায় আটকে আছে। শুধু তাই নয় এই স্বৈরাচারি সরকার বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যে মামলা দিয়ে কারাগারে আটকে রেখেছেন। আনন্দোলন করে এই সরকার কে হটাবো ইনশাআল্লাহ । আগামীতে তারেক রহমান এ দেশ পরিচালনা করবে। সে এ দেশে ফিরে আসবে বীরের বেশে।
এসময় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতা মাজহারুল ইসলাম জোসেফ এর সভাপতিত্বে ও সিদ্দিরগন্জ থানা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল প্রধান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এ্যাড,সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এ্যাড, আবু আল ইউসুফ খাঁন টিপু, জেলা যুবদলের আহবায়ক মোঃ সাদেকুর রহমান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক এ্যাড, সরকার হুমায়ুন কবীর, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, কার্য্যকরি কমিটির সিনিয়র সদস্য এ্যাড,রফিকুল ইসলাম, মাকিদ মোস্তাকিন শিপলু, সদর থানা বিএনপির সভাপতি মোঃ মাসুদুর রহমান, জেলা মহিলা দলের আহবায়ক রহিমা শরিফ মায়া, মহানগরের আহবায়ক ও সাবেক কাউন্সিলার দিলারা মাসুদ ময়না সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102