বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক রায়হান কবির সিদ্ধিরগঞ্জের দুই হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর অন্তর্বর্তীকালীন জামিন এমপি ও প্রশাসকের ডাকে স্ব-সম্মানে ফুটপাত ছেড়েছি, কিন্তু পূর্ণবাসনের ব্যবস্থা হয়নি: রনি শহরে আর কোনো প্রতিবন্ধকতা বরদাশত করা হবে না: হকারদের দাবি নাকচ করলেন এডভোকেট টিপু নারায়ণগঞ্জ সদরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত, ২ মে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মে দিবসে নারায়ণগঞ্জের সকল শ্রমজীবী মানুষকে এফ এম আবু সাঈদের শুভেচ্ছা মে দিবসে শ্রমজীবী মানুষকে ইসমাইল হোসেন কাউছারের শুভেচ্ছা: শ্রমিক অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন ফতুল্লা বিএনপি নেতা আলহাজ্ব তৈয়বুর রহমান মে দিবসে নারায়ণগঞ্জের সকল শ্রমজীবী মানুষকে শাহজাহান প্রধানের শুভেচ্ছা মে দিবসে শ্রমজীবী মানুষকে ফতেহ মোহাম্মদ রেজা রিপনের শুভেচ্ছা: ‘শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল শক্তি’

সুবিধাবঞ্চিত মানুষের পাশে ‘VHALO’র শাখা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ২৮৪ 🪪

নগরীর ১৫নংওয়ার্ডের ডাইলপট্টি এলাকায় আন্তর্জাতিক অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান BHALO’র শাখা উদ্বোধন করলেন নারায়ণগঞ্জ ৪- আসনের সাংসদ এ কে এম শামীম ওসমান। সোমবার (২২শে এপ্রিল) বিকেল ৪টায় ” ভালো” সেবামূলক ঐ প্রতিষ্ঠান এর উদ্বোধন করা হয়।

সংগঠনটির উপদেষ্টা ও বিসিবির পরিচালক তানভীর আহমেদ টিটুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমান, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, আমাদের নতুন সময় পত্রিকার সাবেক সম্পাদক নাঈমুল ইসলাম খান, BHALO`র সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহরিয়ার রহমান, স্বাথ্য বিষয়ক পরিচালক ডাঃ শামীম আহমেদ।

প্রধান অতিথির বক্তব্য সাংসদ শামীম ওসমান বলেন, মানুষের দুইটা জিনিস খুব দরকার। খুদা লাগলে খাবার, অসুস্থ হলে চিকিৎসা। আমার বাবা গ্রেপ্তার হওয়ার পর খুব খারাপ ভাবে আমাদের দিন গেছে। আওয়ামী লীগের বহু বড় বড় নেতা, কেউ আসেনি তখন। তোলারাম কলেজের ভিপি ছিলাম, ছাত্রনেতা হিসেবে যতটা ক্ষমতাবান ছিলাম আমার মত দশটা এমপিরও তত ক্ষমতা ছিলো না। তখনও কিন্তু ৯শত টাকার জন্য আমি আমার পরিক্ষার ফরম ফিল-আপ করতে পারি নাই। ঐ সময়ে আমি একটা সই দিয়ে এক হাজার ছেলের বেতন মওকুফ করে দিয়েছি অথচ তখন আমি আমার নিজের বেতন মওকুফ করি নাই। কারণ এটা আমার আদর্শ ছিলো এবং আছে। কিন্তু এখন কেমন জানি সব দিকে কেমন খাই খাই ভাব। এমন মনে হয়, যে মানচিত্রটাই খেয়ে ফেলবে। আমাদের নতুন প্রজন্মের কাজ হচ্ছে, ভালো মানুষদের জন্য রাস্তা পরিস্কার করা। আর বিনিময়ে কিছু না চাওয়া। মানুষের সমালোচনা করা অনেক সহজ, কিন্তু মানুষের প্রশংসা করা খুব কঠিন। তবে, আমরা চেষ্টা করি সবাইকে ভালো বলতে।

তিনি বলেন, সবাই যদি আমরা ভালো কাজ করি তাহলে পৃথিবী ভালো হয়ে যায়। যারা আজ যুদ্ধে লিপ্ত তারা যদি দুই বছর অস্ত্র তৈরি করা বন্ধ করে তাহলে পৃথিবীর কোন মানুষ না খেয়ে থাকবে না।
সাংসদ পত্নী সালমা
ওসমান লিপি বলেন, আমি বাংলাদেশের যেকোনো জায়গায় যেকোনো জেলায় কোন বিপর্যয় হলে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আমার ছোটখাটো একটা টিম রয়েছে। কিন্তু BHALO‘র ব্যাপকতা দেখে, আমার মনে হচ্ছে আমরা নিজেরাই সফল। BHALO‘র এই সফলতাকে আমার নিজের সফলতা মনে হচ্ছে। আমার বড় ভাইয়ের কাছ থেকে শুনে সবচেয়ে বেশি ভালো লেগেছে গাজায় তারা ইফতার সামগ্রী পাঠাতে পেরেছে। সেই অভুক্ত মানুষগুলোর জন্য যারা ইফতার খেতে পায় না। ইফতারের সময় তারা ঘাস খেয়ে অনেক সময় ইফতার করেছে এবং খাদ্যের অভাবে বহু মানুষ মারা গেছে। সেখানে তারা গাঁজা পর্যন্ত পৌঁছাতে পেরেছে, তারা চেয়েছে বলে এবং তাদের নিয়ত ছিল বলে সেই মানুষগুলোর কাছে তারা খাদ্য পৌঁছে দিতে পেরেছে।

এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম এ সালাম, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক ইমতিনান ওসমান অয়ন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর আব্দুল করিম বাবু, বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল আলম সজল, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহা প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102