বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
৫ আগস্টের পর দেশ ঠিক হওয়ার প্রত্যাশা পূরণ হয়নি— মাওলানা আবদুল জব্বার বক্তাবলীতে রশিদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানে বাধা দেয়ায় আখিল মেম্বারকে অপহরণের চেষ্টা, সন্ত্রাসী হামলা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: চানমারিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ না’গঞ্জে সদর উপজেলা আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে মহাপরিচালকের ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত “ঈদের খুশি সবার তরে ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে” স্লোগানে নারায়ণগঞ্জে আসক-এর ঈদ উপহার বিতরণ নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন গতিশীল করতে জেলা প্রশাসকের মাঠ পরিদর্শন ও দিকনির্দেশনা সড়ক দুর্ঘটনায় আহত স্বপন চৌধুরীর খোঁজ নিলেন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল নারায়ণগঞ্জে ছাত্র-শিবিরের সাবেক নেতৃবৃন্দের  সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস  উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ

বক্তাবলীতে রোটারি ও ধলেশ্বরীর তীর এর যৌথ উদ্যোগে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ২২৩ 🪪

রোটারি ক্লাব অফ নারায়ণগঞ্জ রিভার সিটি ও সামাজিক সংগঠন ধলেশ্বরীর তীরের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সহস্রাধিক অসহায়, দুস্থ, দরিদ্র মানুষের মধ্যে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়

রবিবার ( ৭ এপ্রিল ) বিকালে বক্তাবলী রাজাপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটি ও সামাজিক সংগঠন ধলেশ্বরী তীরের যৌথ উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটি ও ধলেশ্বরী তীরে সামাজিক সংগঠনের সভাপতি রোটারিয়ান নুরুজ্জামান জিকুর সভাপতিত্বে ও রোটারি ক্লাব নারায়সণগঞ্জ অব রিভার সিটি’র প্রেসিডেন্ট ফয়সাল আহম্মেদ দোলনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড আবু হাসনাত মো. শহিদ বাদল।

এ সময় সহস্রাধিক পরিবারের মাঝে দুইটি মোরগ, পোলাও চাল, ডাউল,সয়াবিন তৈল, চিনি, সেমাই সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, আব্দুল মান্নান , সিরাদিখান উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাত হোসেন, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বাবুল, রাজাপুর পঞ্চায়েত সদস্য লোকমান হোসেন, সদর থানা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এস টি আলমগীর সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক মাহমুদ, পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ নাজির হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি সদর উদ্দিন সদু মেম্বার, আওয়ামীলীগ নেতা আক্তার হোসেন, মোক্তার হোসেন। এ সময় ক্লাব মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন, ইনকামিং প্রেসিডেন্ট সাকির হোসেন,সিপি মো.কামরুল হাসান, ইয়াহিয়া আলম উচ্ছাস, ধলেশরী তীরের সহ-সভাপতি আব্দুল কাদির, শফিকুল ইসলাম, মো. মোসলেহ উদ্দিন, মো. আল আমিন, মোা. শফিক, মো. রানা, মো. কাশেম, মো. মহিউদ্দিন, মো. স্বপনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য রমজানের পূর্বে নুরুজ্জামান জিকুর উদ্যোগে প্রায় পাচঁ শতাধিক অসহায় পরিবারগুলোকে রমজান উপলক্ষে একমাসের খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছিল।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102