সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাকির খানের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন হাজী সুমন মাহমুদ ‘সুস্থ দেহে ও সুন্দর মনে ঈদের আনন্দ উপভোগ করুক সবাই’— দেশবাসীকে ডাঃ মজিবুর রহমানের শুভেচ্ছা জাকির খানের পক্ষে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে জিয়াউর রহমান জিয়ার ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কৃষকদল নেতা ফয়সাল ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা শাহাদাত হোসেন শাহাদুল্লাহ জুলাই শহীদদের পরিবার ও সন্তানদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে: হাফেজ আব্দুল মোমিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে করে বেড়াচ্ছে অপকর্ম– বক্তাবলীতে ডাকাত রতনের আতঙ্কে এলাকাবাসী   সরকারি তোলারাম কলেজে ছাত্র শিবিরের ইফতার: ‘জুলাই সনদ’ বাস্তবায়নে রাজপথে নামার হুঁশিয়ারি পবিত্র মাহে রমজানে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে মাংস বিতরণ করছেন মাসুদুজ্জামান নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পাওয়ায় মামুন মাহমুদকে রেজা রিপনের শুভেচ্ছা

কাঁচপুরে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের শ্রমিক সমাবেশে নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ২৫৩ 🪪

২০ রমজানের মধ্যে শ্রমিকের বেতন, পূর্ণ ঈদ বোনাস, সমস্ত বকেয়া পরিশোধ করতে হবে
সাম্পান সুজ লিমিটেডের দুই মাসের বকেয়া বেতন অবিলম্বে দিতে হবে

২০ রমজানের মধ্যে শ্রমিকদের সমস্ত বকেয়া, বেতনসহ পূর্ণ ঈদ বোনাস পরিশোধ, সকল গার্মেন্টসে নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন, নিত্যপণ্যের উচ্চ মূল্য বিবেচনায় শ্রমিকদের মহার্ঘ ভাতা প্রদান, রেশন ব্যবস্থা চালু করা ও ছাঁটাই-নির্যাতন বন্ধের দাবিতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট কাঁচপুর শিল্পাঞ্চল শাখার উদ্যোগে আজ বিকাল ৩ টায় কাঁচপুর ব্রিজের নিচে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট কাঁচপুর শিল্পাঞ্চল শাখার সহসভাপতি আনোয়ার খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, কাঁচপুর শিল্পাঞ্চল শাখার সদস্য ইব্রাহীম, মোবারক, মিরাজ।
নেতৃবৃন্দ বলেন, নিত্যপণ্যের উচ্চ মূল্যের কারণে ঈদ নিয়ে শ্রমিকের মধ্যে হতাশা বিরাজ করছে। দরিদ্র শ্রমজীবী মানুষ ঈদ আসলেই কেবল ভাবতে পারে পরিবার পরিজনের জন্য কিছু ভাল খাবার ও কিছু জামা কাপড় কেনার। এমনিতেই শ্রমিকের মজুরি কম। তাই গার্মেন্টসে শ্রমিকরা ঈদের আগে অতিরিক্ত কাজ করে তাদের আয় বাড়ানোর জন্য। কিন্তু মালিকরা ঈদের আগে বেতন-বোনাস নিয়ে কারখানাগুলোতে সংকট তৈরি করে। অধিকাংশ মালিকরা বোনাস না দিয়ে ৫০০/১০০০ টাকা বকশিশ দেয়। অনেক গার্মেন্টসে তাও দেয় না। সরকারি প্রতিষ্ঠানে বেসিকের সমান বোনাস দেয়া হয়। অথচ যাদের উৎপাদনের কারণে দেশে বৈদেশিক মূদ্রা আসে তাদের ঠিকমতো বোনাস দেয়া হয় না। শ্রমিকদের সরকারি প্রতিষ্ঠানের মতো পূর্ণ বোনাস দিতে হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, ঈদের আগে শ্রমিকের চলতি বেতন পাওয়া ন্যায্য। শ্রমিকদের বেতন বোনাস ঈদের শেষ মুহুর্তে দিলে শ্রমিক বাড়ি যাওয়ার তাড়ায় ভালো করে কেনাকাটা করতে পারে না। ঈদের কমপক্ষে ১০ দিন আগে অর্থাৎ ২০ রমজানের মধ্যে শ্রমিকের পূর্ণ বোনাস ও মার্চ মাসের বেতনসহ সমস্ত বেতন পরিশোধ করতে হবে। বেতন বোনাস নিয়ে মালিকদের গড়িমসির কারণে শিল্প এলাকায় যদি শ্রমিক অসন্তোষ তৈরি হয় তারজন্য মালিক ও প্রশাসন দায়ী থাকবে।
নেতৃবৃন্দ বলেন, সরকার ঘোষিত নতুন মজুরি কাঠামো অধিকাংশ কারখানায় বাস্তবায়ন হয়নি। তিন মাসের অধিক সময় হয়ে গেল সরকার যে সকল কারখানায় মজুরি বাস্তবায়ন হয়নি তাদেও বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি। শ্রমিকের দীর্ঘদিনের দাবি রেশনের। উচ্চ নিত্যপণ্যের দামের কারণে শ্রমিক খাদ্য তালিকা থেকে খাবার কমিয়ে দিয়েছে। ঋণ করে তাদেও সংসার চালানে হচ্ছে। কিন্তু সরকার শ্রমিকের রেশন দেওয়ার ব্যবস্থা করেনি।
নেতৃবৃন্দ বলেন, কাঁচপুরে অবস্থিত সাম্পান সুজের শ্রমিকরা ২ মাসের বকেয়া বেতন পাবে। মালিক কারখানা বন্ধ করে রেখেছে। অবিলম্বে কারখানা চালু করতে হবে।

 

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102