বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান: আসমা হেলেন বিথীর অভিনন্দন লোক দেখানো হকার উচ্ছেদের মাধ্যমে নতুন চাঁদাবাজির পাঁয়তারা চলছে: আদনান তাহসান যুবদল নেতা আল আমিনের শিশুপুত্রের মৃত্যুতে সাজ্জাদ হোসেন কমলের গভীর শোক টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান: রেজা রিপনের অভিনন্দন নারায়ণগঞ্জে জাসাসের উদ্যোগে বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ব্যতিক্রমী আয়োজনে নববর্ষ বরণ: গান-বাজনার বদলে বৃক্ষরোপণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন দুলাল গাজী  চেইঞ্জেস স্কুলে আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন সম্পন্ন বক্তাবলীবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন এড. দিদারুল ইসলাম ১৪নং ওয়ার্ডবাসীসহ নারায়ণগঞ্জবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন দিদার খন্দকার নারায়ণগঞ্জসহ বক্তাবলীবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন কৃষকদল নেতা আল আমিন ইকবাল

নারায়নগন্জে বন্দরের সাবদী এলাকায় ১০দিনে ৪ টি চুরীর ঘটনা ঘটেছে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৬৫ 🪪

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে সাবদী ও কলাবাগ গ্রামে দশদিনের ব্যাবধানে ৪টি চুরির ঘটনা ঘটেছে। রবিবার( ৪ ফেব্রুয়ারী ঐ এলাকায় সরজমিনে গিয়ে স্হানীয়দের সাথে কথা বলে এমনি সব তথ্য পাওয়া যায়। এলাকার সাধারন মানুষ এখন চুরীর আতংকে ভুগছে।

এলাকার স্হানীয় বাসিন্দারা জানান প্রায়শই এ ধরনের ঘটনা ঘটেছে,
কিন্তু থানায় অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছে না ভুক্তভোগীরা।

এলাকায় চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় অনেক পরিবার রাতে বাড়ী খালি রেখে আশে পাশে বেড়াতে যেতেও পারছে না।
এলাকায় চুরীর ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে স্হানীয় বাসিন্দা, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক সংস্হার সভাপতি ও ডেইলি নারায়ণগঞ্জ ডট কম অনলাইন পোর্টালের সাংবাদিক শেখ মোঃ মনির হোসেন জানান, আমার নবনির্মিত বাড়ীতে গত বৃহস্পতিবার (২৫শে জানুয়ারী) মধ্যে রাতের কোনো একসময় বাড়ির ২টি দরজার কব্জা ভেঙে ঘরের ভিতর ঢুকে চুরী করে নিয়ে যায় স্বর্ন সহ প্রায় ৭৫ হাজার টাকা মূল্য মানের মাল সামানা নিয়ে যায়। ঐ দিন রাতে কেউ বাড়ীতে ছিলোনা। পরের দিন শুক্রবার ভোরে বাড়ীতে গিয়ে দেখি দরজার কব্জা ভাঙা তালাগুলো নিচে পরে আছে। ঘরে ঢুকে দেখি ফার্নিচার আর কাপর বাদে সব কিছু নিয়েগেছে। পরে বিভিন্ন জায়গায় খুজা খুজি করে না পেয়ে, অবশেষে দুপুরে বন্দর থানায় স্বশরীরে হাজির হয়ে একটি লিখিত অভিযোগ করি। কিন্তু আজ ১০দিন হয়ে গেলো এখোনো পর্যন্ত কোনো প্রতিকার পাইনি।

এর আগে গত সোমবার (২৩শে জানুয়ারী) রাতে কলাবাগ গ্রামে সজিবদের বাড়ীতেও চুরীর ঘটনা ঘটেছে তাদের ঘর ঘেকে নগদ ১৭০০০/= টাকা, স্বর্নের গহনা নিয়ে যায়।

আমার বাড়ীতে চুরী হওয়ার পর আবারো গত বুধবার (৩১শে জানুয়ারী) রাতে সাবদী কলাবাগ গ্রামে মিজানুরের বাড়ীত চুরির ঘটনা ঘটেছে। অবশ্য তারা এ বেপারে থানা পুলিশের কাছে কোনো অভিযোগ করেনি। গত শুক্রবার (২৬শে জানুয়ারী) এক প্রবাসীর বাড়ীতে চুরী হওয়ার ঘটনা ঘটেছে।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার ও বন্দর থানা পুলিশের জরুরী হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী । এলাকায় পুলিশের নজরদারী বারলে সাধারণ মানুষের মাঝে চোর আত্বকং কেটে যাবে বলে বিশ্বাস করে । এলাকাবাসী চায় পুলিশ যেনো প্রকৃত অপরাধীদে র আটক করে তাদের কে আইনের আওতায় নিয়ে আসে । চুরীর ঘটনা বৃদ্ধি পাওয়ার উনারা যেনো দ্রুত ব্যাবস্হা গ্রহন করে, আর তা না হলে এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে বলে ধারনা করছে স্হানীয়রা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102