বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ আগস্টের পর দেশ ঠিক হওয়ার প্রত্যাশা পূরণ হয়নি— মাওলানা আবদুল জব্বার বক্তাবলীতে রশিদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানে বাধা দেয়ায় আখিল মেম্বারকে অপহরণের চেষ্টা, সন্ত্রাসী হামলা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: চানমারিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ না’গঞ্জে সদর উপজেলা আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে মহাপরিচালকের ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত “ঈদের খুশি সবার তরে ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে” স্লোগানে নারায়ণগঞ্জে আসক-এর ঈদ উপহার বিতরণ নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন গতিশীল করতে জেলা প্রশাসকের মাঠ পরিদর্শন ও দিকনির্দেশনা সড়ক দুর্ঘটনায় আহত স্বপন চৌধুরীর খোঁজ নিলেন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল নারায়ণগঞ্জে ছাত্র-শিবিরের সাবেক নেতৃবৃন্দের  সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস  উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ

এমন কেউ নাই যে আলীরটেকের উন্নয়ন আটকাবে-সেলিম ওসমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৭ 🪪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ -৫(সদর- বন্দর) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী একেএম সেলিম ওসমানের নির্বাচনী মতবিনিময় সভায় বলেছেন,আলীরটেকে যোগাযোগ ব্যবস্থা ভালো। এমন কেউ নাই যে আলীরটেকের উন্নয়ন আটকাবে। সুষ্ঠু নির্বাচন হয় সবাই ভোট দিতে পারে আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হই আপনাদের চেয়ারম্যান কে আলীরটেকে রাখবো।সকালে উঠে তিনি সবার সমস্যা নিয়ে কথা বলতে পারবে। মানুষকে ভালবাসলে আল্লাহ তাকে ভালবাসেন।পাট শিল্পকে নারায়ণগঞ্জ হতে ধ্বংস করা হয়েছে। নীটওয়ার খাতে চায়না কে পিছনে ফেলে আমরা প্রথম হয়েছি। আমরা দুইশো বছর মীরজাফরের কারণে গোলামী করেছি।খন্দকার মুশতাকের ষড়যন্ত্রে স্বাধীনতা তিন বছর পর্যন্ত বঙ্গবন্ধু বেঁচে থাকতে পারেননি। তাকে পরিবার সহ হত্যা করা হয়েছে। আলীরটেকে ভাল স্কুল, কলেজ নাই। অশিক্ষিত লোককে কমিটিতে আনবেন না শিক্ষিত লোককে আনবেন শিক্ষার উন্নয়ন হবে। ২১ বছর জয় বাংলা বলতে পারিনি। পাঠ্য পুস্তকে ভুল তথ্য দেওয়া হয়েছিল। রিজভী বলে টেক্স দিবেন না।উনারা নির্বাচনে আসেনা বাসে -ট্রেনে -রেললাইনে আগুন দিয়ে মানুষ মারে।
আমি নির্বাচন করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে। আমি তাকে বলেছি নৌকায় উঠতে পারেনি।উনি বলেছেন এইবার নৌকায় থাকো।
ব্যালেন্স মেইনটেইন্স করতে হবে। ২৬ তারিখ পর জেলা ও মহানগর আওয়ামী লীগ আমার পক্ষে কাজ করবে। আমি যদি খারাপ কিছু করে থাকি আমাকে ক্ষমা করবেন। না পারলে লাঙ্গলে ভোট দিবেন না। সিটটি নৌকার হওয়া উচিত ছিল।আগামী পাঁচ বছর শেখ হাসিনা সরকার গঠন করতে পারলে উন্নয়নের জন্য আর কিছু চাইতে হবে না। ঘরে বসেই উন্নয়ন পাবেন।
প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

রবিবার (২৪ ডিসেম্বর) বিকালে আলীরটেক ইউনিয়নের ডিক্রীরচর কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে মতবিনিময় সভা আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোঃ শহীদ বাদল,জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল,জেলা কৃষক লীগের আহবায়ক এড ওয়াজেদ আলী খোকন,জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক এম এ রাসেল,নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাজির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আলী নুর মোল্লা, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ খোকন, সাংগঠনিক সম্পাদক এস বি শাহীন সরকার,সদর থানা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এসটি আলমগীর সরকার, জাহাঙ্গীর ভান্ডারী,সদর থানা যুবলীগের সভাপতি শাহীন সরকার, সাধারন সম্পাদক মামুন পাঠান,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, আলীরটেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম বিপ্লব,ইউপি মেম্বার রওশন আলী,মোকতার হোসেন,আব্দুল মান্নান ভেন্ডার, মহিলা মেম্বার রুমা বেগম,কহিনুর আক্তার,আকলিমা বেগম,ইউপি মেম্বার ফিরোজ মিয়া,ওসমান আলী,জাকির হোসেন,সোহেল মিয়া,ওয়াহাব সরকার,শাহীন রাজু,আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের ১ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আতাবর, সাধারণ সম্পাদক জাহান উল্লাহ, ২ নং ওয়ার্ড সভাপতি মোঃ কামাল হোসেন, সম্পাদক মিজানুর রহমান মিজান, ৩ নং ওয়ার্ড সভাপতি গনি মেম্বার,সাধারণ সম্পাদক বাদশা মিয়া, ৪ নং ওয়ার্ড সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন, ৫ নং ওয়ার্ড সভাপতি ইসমাইল মাতবর, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, ৬ নং ওয়ার্ড সভাপতি হাজ্বী শরীফ হোসেন,সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জুনু, ৮ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন, সাধারণ সম্পাদক মাসুদ মিয়া, ৯ নং ওয়ার্ড সভাপতি বাচ্চু মেম্বার, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির, সওদাগর খান, বিভিন্ন গ্রামের পঞ্চায়েত প্রধান,স্থানীয় আওয়ামী লীগ নেতা সহ প্রায় ৮ হাজার নেতাকর্মী ।

সভায় বক্তারা বলেন,বক্তারা আরো বলেন, আগামী ৭ই জানুয়ারি সেলিম ওসমান কে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটের মাধ্যমে তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত করবো।
তাকে নির্বাচিত করে নারায়ণগঞ্জ সদর -বন্দরের প্রতিটি ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখবো।
বিএনপি- জামায়াত জোটের নির্বাচন বানচালের প্রচেষ্টা প্রতিরোধ করে নির্বাচনের দিন বিপুল ভোটার কেন্দ্রে উপস্থিত করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102