বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুটপাত দখলমুক্তকরণে সিটি কর্পোরেশনের উদ্যোগকে স্বাগত—তবে চাই মানবিক ও পরিকল্পিত সমাধান সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামীর সিরাতুন্নবী (সা:) সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ী দিবস উপলক্ষে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ বাসদের শ্রদ্ধা নিবেদন  স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াউর রহমান জিয়া’র মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত উন্মুক্ত না, বিদেশি না, রপ্তানি না—ফুলবাড়ী দিবসের আহ্বান বদলায় নাই, বদলাবে না ফতুল্লায় গৃহ ডাকাতি: স্বর্ণ ও সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য গ্রেফতার এমপি মান্নানের হস্তক্ষেপে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর শিক্ষার্থীদের পথের কাঁটা ‘উৎসব ও বন্ধন’ বাস; অবিলম্বে অপসারণের দাবি ছাত্র ফেডারেশনের দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ: ফতুল্লায় এস কে ড্রাইভিং ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন রেজা রিপনের ৫১তম জন্মদিন: শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ডাঃ মজিবুর রহমান

অয়ন ওসমানের নির্দেশে ছাত্রলীগের অবরোধ বিরোধী মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৩১৮ 🪪

নারায়ণগঞ্জ নগরীতে বিএনপি-জামায়াতের অবরোধের বিরুদ্ধে এ কে এম অয়ন ওসমানের নির্দেশনায় তোলারাম কলেজ ছাত্র-ছাত্রী সংসদ ও ছাত্রলীগের পক্ষ থেকে এ কর্মসূচীর আয়োজন করা হয়।

 

বৃহস্পতিবার (৯ই নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সরকারি তোলারাম কলেজ ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের নেতৃত্বে ওই বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলটি সরকারি তোলারাম কলেজ থেকে শুরু করে চাষাঢ়া গোল চত্ত্বর ঘুরে বঙ্গবন্ধু সড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পুনরায় সরকারি তোলারাম কলেজে এসে শেষ হয়। এ সময় বিএনপি-জামাতের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা।

 

সরকারি তোলারাম কলেজ ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান ও তারপুত্র অয়ন ওসমানের নির্দেশনায়, সরকারি তোলারাম কলেজের নেতৃবৃন্দ আমরা রাস্তায় নেমেছি এই অবরোধের বিরুদ্ধে। শিক্ষা প্রতিষ্ঠানে হাজার হাজার শিক্ষার্থীরা লেখাপড়া করতে আসে, বিএনপি-জামাত তাদের জীবন নষ্ট করার জন্য বাসে আগুন দিচ্ছে। আমরা দের্থহীন কন্ঠে বলতে চাই, আমরা একেএম অয়ন ওসমানের নেতৃত্বে ও তাঁর নির্দেশনায় ঐক্যবদ্ধ আছি। আমরা বিএনপি অরাজকতার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবো।

 

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সিমান্ত, সাংগঠনিক সম্পাদক সুফিয়ান, তোলারাম কলেজ ছাত্রলীগ নেতা সার্থক আহম্মেদ তোফা, মেহেদী হাসান প্রিন্স, শফিকুল ইসলাম অয়ন, রাকিবুল ইসলাম রবিন, সৈয়দ মানিক, বেলায়েত হোসেন অনিক, সিয়াম, শুভ, অর্পন, মানিক, আপন, মুন্না, রিফাত, অমিও সহ প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102