নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকি ও সমন্বয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক আরিফুল ইসলাম টিটু ঢালী।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য এবং নারায়ণগঞ্জ জেলা কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এক অভিনন্দন বার্তায় আরিফুল ইসলাম টিটু ঢালী বলেন, “নারায়ণগঞ্জ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা। এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা সময়ের দাবি। রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে এই জেলার তদারকির দায়িত্ব প্রদান করায় সরকারের এই সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী ও ইতিবাচক। আমরা বিশ্বাস করি, তাঁর বলিষ্ঠ নেতৃত্বে নারায়ণগঞ্জের জনকল্যাণমূলক কার্যক্রমে গতিশীলতা আসবে এবং সাধারণ মানুষ সুফল ভোগ করবে।”
শুভেচ্ছা বার্তায় তিনি আরও উল্লেখ করেন, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে নারায়ণগঞ্জকে একটি আধুনিক ও বাসযোগ্য জেলা হিসেবে গড়ে তুলতে প্রতিমন্ত্রীর এই নতুন দায়িত্ব অত্যন্ত ফলপ্রসূ হবে। বিশেষ করে যোগাযোগ অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পের তদারকিতে তাঁর অভিজ্ঞতা জেলার সার্বিক চিত্র বদলে দিতে সহায়ক ভূমিকা পালন করবে।
আরিফুল ইসলাম টিটু ঢালী প্রতিমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আশা প্রকাশ করেন যে, দল-মত নির্বিশেষে জেলার সামগ্রিক উন্নয়নে তিনি অভিভাবকসুলভ ভূমিকা পালন করবেন।
উল্লেখ্য, সম্প্রতি সরকার নারায়ণগঞ্জ জেলার উন্নয়ন ও আইনশৃঙ্খলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তদারকি ও সমন্বয়ের জন্য প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে বিশেষ দায়িত্ব প্রদান করেছে। এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে জেলার বিভিন্ন স্তরের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গও ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।