শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে সালিশি বৈঠকে যুব সংগঠনের সভাপতির ওপর হামলা: সংবাদ সম্মেলনে বিচার দাবি নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত নারায়ণগঞ্জের তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে টিটু ঢালীর অভিনন্দন ছাত্র রাজনীতির চর্চা ও নেতৃত্ব বিকাশে জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার রাজনৈতিক কর্মশালা খেলাফত প্রতিষ্ঠা ছাড়া জাতির কাঙ্খিত মুক্তি সম্ভব নয়- খেলাফত মজলিস নারায়ণগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র মজলিস নারায়ণগঞ্জের নতুন সিভিল সার্জনের সঙ্গে ক্লিনিক মালিক সমিতির মতবিনিময়: স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ও সমন্বয়ের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের তদারকির দায়িত্ব প্রদান: ডা. মজিবুর রহমানের অভিনন্দন শান্তি-শৃঙ্খলা বিঘ্নিতকারীদের আইনের আওতায় এনে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়তে কাজ করছে জেলা পুলিশ : এসপি  প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের দায়িত্ব পাওয়ায় মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেনের অভিনন্দন

ছাত্র রাজনীতির চর্চা ও নেতৃত্ব বিকাশে জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার রাজনৈতিক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৩৪ 🪪

ছাত্র রাজনীতিকে আরও দায়িত্বশীল, জনকল্যাণমুখী ও ইতিবাচক ধারায় এগিয়ে নেওয়ার লক্ষ্যে জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার উদ্যোগে ‘ছাত্র রাজনীতি চর্চায় রাজনৈতিক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।

আজ অনুষ্ঠিত এ কর্মশালায় ছাত্র রাজনীতির বিভিন্ন দিক, রাজনৈতিক চর্চা, সাংগঠনিক কার্যক্রম, নেতৃত্বের গুণাবলি এবং শিক্ষার্থীদের অধিকার ও জনস্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল আল আমিন। এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক জুবায়ের সরদার, সদস্য সচিব তামজীদ জুবায়ের এবং সাংগঠনিক সম্পাদক নীরব রায়হান।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ছাত্র রাজনীতি হতে হবে জ্ঞান, যুক্তি, নৈতিকতা ও জনসম্পৃক্ততার ভিত্তিতে। শিক্ষার্থীদের অধিকার আদায়ের পাশাপাশি সমাজের বিভিন্ন অসংগতি নিয়ে কথা বলা এবং দেশ ও মানুষের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার ওপর তারা গুরুত্বারোপ করেন।

তারা আরও বলেন, রাজনৈতিক কর্মশালার মাধ্যমে তরুণদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ এবং দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে ছাত্র রাজনীতিতে সহনশীলতা, মতের ভিন্নতাকে সম্মান করা এবং গঠনমূলক সমালোচনার চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।

জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন বিপ্লবী আহবায়ক মোঃ হাসান শিকদার ও মুখ্য সংগঠক আমিন আল রাজিব এবং সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন পর্যায়ের ছাত্র প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102