বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ অর্থনীতির নিয়ন্ত্রণ হারানোর পথে, কঠিন পরীক্ষার মুখোমুখি সরকার কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া নারায়ণগঞ্জে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) আলোচনা সভা ফুটপাত দখলমুক্তকরণে সিটি কর্পোরেশনের উদ্যোগকে স্বাগত—তবে চাই মানবিক ও পরিকল্পিত সমাধান সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামীর সিরাতুন্নবী (সা:) সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ী দিবস উপলক্ষে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ বাসদের শ্রদ্ধা নিবেদন  স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াউর রহমান জিয়া’র মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত উন্মুক্ত না, বিদেশি না, রপ্তানি না—ফুলবাড়ী দিবসের আহ্বান বদলায় নাই, বদলাবে না ফতুল্লায় গৃহ ডাকাতি: স্বর্ণ ও সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য গ্রেফতার এমপি মান্নানের হস্তক্ষেপে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর

শিক্ষার্থীদের পথের কাঁটা ‘উৎসব ও বন্ধন’ বাস; অবিলম্বে অপসারণের দাবি ছাত্র ফেডারেশনের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৬০ 🪪
‎বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার আহবায়ক মৌমিতা নূর ও সদস্য সচিব তাহমিদ আনোয়ার এক যৌথ বিবৃতিতে বলেন,‎নারায়ণগঞ্জ শহরের ২ নং গেইট এলাকায় রাস্তা দখল করে দাঁড়িয়ে থাকা উৎসব ও বন্ধন পরিবহনের বাস শিক্ষার্থীসহ সাধারণ মানুষের স্বাভাবিক যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টি করছে। বিশেষ করে নারায়ণগঞ্জ হাই স্কুল ও নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থীদের নিয়মিত চলাচলের পথে এসব বাস কার্যত প্রতিবন্ধকতা তৈরি করছে।
‎ব্যস্ততম এই সড়কে বাসগুলো যত্রতত্র দাঁড়িয়ে থাকায় যানজট সৃষ্টি হচ্ছে, পথচারীদের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে এবং শিক্ষার্থীদের বিদ্যালয় ও কলেজে যাতায়াত অনিরাপদ হয়ে উঠছে। একই সঙ্গে জরুরি প্রয়োজনে চলাচলকারী সাধারণ জনগণকেও দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হচ্ছে।
‎দুঃখজনক বিষয় হলো, দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ও স্থায়ী কোনো উদ্যোগ দৃশ্যমান নয়। আমরা মনে করি, শুধু সাময়িকভাবে রাস্তা পরিষ্কার করে এই সমস্যার সমাধান সম্ভব নয়। এই বাস টার্মিনাল/বাস দাঁড়ানোর স্থান অন্যত্র স্থায়ীভাবে স্থানান্তর না করা পর্যন্ত ২ নং গেইট এলাকার যানজট ও জনদুর্ভোগের স্থায়ী সমাধান হবে না।
‎আমরা সংশ্লিষ্ট প্রশাসনকে বলতে চাই,শিক্ষার্থীদের নিরাপদ চলাচল ও নগরবাসীর স্বাভাবিক যাতায়াত কোনোভাবেই অবহেলার বিষয় হতে পারে না। দ্রুততম সময়ের মধ্যে এই সমস্যার স্থায়ী সমাধান করতে হবে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102