মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ  দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ: সাংগঠনিক দক্ষতায় কামরুল ইসলামকে সম্মাননা

উৎসব মুখর হয়ে উঠেছে বক্তাবলী’র গড়কূলের ডাক্তার বাড়ির পূজা মন্ডপ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৪২১ 🪪

ক্ষণে ক্ষণে উলুধ্বনি, শঙ্খ কাঁসা আর ঢাকের বাদ্যর সঙ্গে সঙ্গে ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা বক্তাবলী ইউনিয়নের পূর্ব চরগড়কূল ( ডাক্তার বাড়ি) সার্বজনীন শ্রী শ্রী দূর্গা ও রক্ষা কালী মন্দিরে জমে উঠেছে শারদীয় দুর্গা পূজা উৎসব।

রবিবার ( ২২ অক্টেবর) অস্টমীতে হয়ে গেল নানা আনুষ্ঠানিকতা। সকালে ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান করা হয়। দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নানীয়, পুষ্পমাল্য, চন্দন, ধুপ ও দীপ দিয়ে পূজা করে ভক্তরা।

আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে পুরো মন্দির এলাকা। চর গড়কূল গ্রামটি এখন উৎসব মুখর।পূজা উদযাপন পরিষদের সভাপতি দয়াময় হালদার ও সাধারন সম্পাদক কৃষ্ণ মন্ডল জানায়,আমাদের মন্দিরের জায়গাটি ওয়াকফ সম্পত্তি।এখানকার স্থানীয় হিন্দু সম্প্রাদায় দাবি সরকারী অনুদান পেলে মন্দিরটি বড় ও আধুনিক করা যাবে। সার্বক্ষনিক একজন ঠাকুর নিযুক্ত করার প্রয়োজন হয়ে উঠেছে। তারা আরো জানান, গ্রামটি অসাম্প্রদায়িক হওয়ায় প্রতিবছর উৎসব গুলোতে সকল ধর্মের লোকজনের উপস্থিতি ভালো।

মন্দির ও পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক পলাশ হালদার বলেন, উৎসবে সকল ধর্মের মানুষ সামিল হয়েছে। প্রতিদিন আমাদের মন্ডপে ভক্তরা আসছেন। মন্ডপের প্রতিমা ও আলোক সজ্জায় এ বছর নতুনত্ব আনা হয়েছে। তাছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো ইতোমধ্যে দূর্গা মন্ডপ ঘিরে  আনসার,ভিডিপি, পুলিশের মোবাইল টিম, গোয়েন্দা নজরদারিও সন্তুষ্টজনক।

উল্লেখ্য,আগামী মঙ্গলবার প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় আনন্দঘন পর্ব এ দুর্গোৎসবের।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102