বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে থাকার ঘোষণা দিলেও আমরা তাদের কোথাও খুঁজে পাইনি: এড.টিপু সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য মফিজ গ্রেফতার আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে শহীদ ও বাপ্পি’র নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির মিছিলে যোগদান  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না’গঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা  আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে স্বেচ্ছাসেবক দল নেতা রাইয়ান ও হারুনের নেতৃত্বে প্রতিরোধ মিছিল কোনো ‘গডফাদারের’ অনুসারীকে রাস্তায় নামতে দেওয়া হবে না: এড. টিপু বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেফতার অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি রায়হান কবির

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না’গঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৩৪ 🪪
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে “পরিবেশ বিপর্যয় মোকাবিলা করি, নারীর সংকট নিরসনে কাজ করি”- এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার পরিবেশ উপ-পরিষদের উদ্যোগে কমর আলী হাইস্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
মঙ্গলবার ২৩ জুন সকাল ১১ টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলার সভাপতি ও কেন্দ্রীয় প্রশিক্ষণ, গবেষণা, পাঠাগার রীনা আহমেদ।
বক্তব্য প্রদান করেন- কমর আলী হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক পারভীন আক্তার, সহ-সাধারণ সম্পাদক শোভা সাহা, অর্থ সম্পাদক শীলা সরকার, ব্রাঞ্চ এক্সিকিউটিভ সুজাতা আফরোজ, সিনিয়র শিক্ষক মোমিনুল ইসলাম ও রমা রানী দাস, ৯ম শ্রেণীর ছাত্রী আজরা ও সুমাইয়া আক্তার মীম, ছাত্র জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
বক্তারা বলেন- প্রকৃতি এবং পৃথিবীকে রক্ষা করার জন্য ইতিবাচক পরিবেশগত পদক্ষেপ নিতে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে দিবসটি পালন করা হয়। ১৯৭৬ সাল থেকে প্রতি বছর ৫ জুন দিবসটি পালিত হয়। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির অংশ হিসেবে পৃথিবীতে জীবন বাঁচানো ও  সচেতনতা গড়ে তোলার জন্য বাংলাদেশেও কর্মসূচি পালিত হয়। মহিলা পরিষদ সবসময় এরকম নানাবিধ ইতিবাচক কর্মসূচি পালন করে আসছে। এবারের  কর্মসূচির অংশ হিসেবে আজ এই প্রতিষ্ঠানে কর্মসূচি পালন করা হয়েছে। নারায়ণগঞ্জ শহরকে পরিবেশ সুরক্ষায় সক্ষম করতে চাই সমন্বিত উদ্যোগ ও ব্যবস্থাপনার বাস্তবায়ন। বর্জ্য অব্যবস্থাপনা, জলাভূমি দখলের বিরুদ্ধে, নদী ও পরিবেশ দূষণ রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মহিলা পরিষদ অব্যাহতভাবে সামাজিক আন্দোলন করে আসছে। পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক পণ্যের ব্যবহার বর্জন করতে হবে। ব্যবহারের পর পলিথিন ব্যাগ, বোতল ও অন্যান্য সামগ্রী যত্রতত্র ফেলে দেয়া হয়। তা পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। ক্যান্সার, লিভার, কিডনি, হার্ট, ডায়াবেটিস, স্কীন সমস্যাসহ নানা ধরনের রোগের প্রকোপ বেড়ে চলেছে। এই বিপর্যয়ও নারীদের উপর নেতিবাচক প্রভাব ফেলে। জনগণের মধ্যে যেমন সচেতনতার অভাব, তেমন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষও এ বিষয়ে তেমন ভুমিকা পালন করছে না।
তাই জোর দাবী জানানো যাচ্ছে যে, প্লাস্টিক নিষিদ্ধ করে সুলভ মূল্যে বিকল্প ব্যবস্থা করতে হবে। তাছাড়া তাপদাহ চরম অবস্থায় পৌঁছে গেছে। আমাদের সকলের এই অবস্থা থেকে শিক্ষা নেয়া প্রয়োজন। বেশি বেশি গাছ লাগাতে হবে। রাজধানী, জেলা শহর, উপজেলা, গ্রাম সকল পর্যায়ে পর্যাপ্ত গাছপালা নেই, ইচ্ছামতো গাছ কেটে ফেলা হয়, বনভূমি উজাড় করা হয়। যার ফলে আজকের এই অবস্থা। আজকে থেকে আমরা সবাই  নিজ উঠান বা যেখানে গাছ লাগানোর সুযোগ আছে সেখানেই একটি করে গাছ লাগাবো। তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে, আমরা সবাই উপকৃত হব। সরকারকে এ বিষয়ে সঠিক ও কঠোর পদক্ষেপ নিতে হবে।
এরপরে কমর আলী হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে কৃষ্ণচূড়া ও পেয়ারা গাছ রোপন করা হয়। এসময় শিক্ষকসহ ৮১জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102