শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত নারায়ণগঞ্জের তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে টিটু ঢালীর অভিনন্দন ছাত্র রাজনীতির চর্চা ও নেতৃত্ব বিকাশে জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার রাজনৈতিক কর্মশালা খেলাফত প্রতিষ্ঠা ছাড়া জাতির কাঙ্খিত মুক্তি সম্ভব নয়- খেলাফত মজলিস নারায়ণগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র মজলিস নারায়ণগঞ্জের নতুন সিভিল সার্জনের সঙ্গে ক্লিনিক মালিক সমিতির মতবিনিময়: স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ও সমন্বয়ের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের তদারকির দায়িত্ব প্রদান: ডা. মজিবুর রহমানের অভিনন্দন শান্তি-শৃঙ্খলা বিঘ্নিতকারীদের আইনের আওতায় এনে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়তে কাজ করছে জেলা পুলিশ : এসপি  প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের দায়িত্ব পাওয়ায় মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেনের অভিনন্দন সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে আটক ২ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড

নবনিযুক্ত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে মহানগর যুবদল নেতা আক্তারুজ্জামান মৃধার ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৫৫ 🪪

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ)-এর চেয়ারম্যান পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিবকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আক্তারুজ্জামান মৃধা।

রবিবার (১৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এই শুভেচ্ছা বিনিময় ও অভিনন্দন সভার আয়োজন করা হয়। এসময় নবনিযুক্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন আক্তারুজ্জামান মৃধা।

শুভেচ্ছা বিনিময়কালে আক্তারুজ্জামান মৃধা বলেন, “মাসুকুল ইসলাম রাজিব ভাই নারায়ণগঞ্জের রাজপথের একজন সাহসী ও লড়াকু সৈনিক। নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে তাঁর মতো একজন যোগ্য ও দূরদর্শী নেতৃত্বকে নিয়োগ দেওয়া অত্যন্ত সময়োপযোগী একটি সিদ্ধান্ত। আমরা বিশ্বাস করি, তাঁর বলিষ্ঠ নেতৃত্বে নারায়ণগঞ্জ একটি আধুনিক, সুপরিকল্পিত ও বাসযোগ্য তিলোত্তমা নগরী হিসেবে গড়ে উঠবে।”

তিনি আরও বলেন, “তৃণমূল থেকে উঠে আসা একজন নেতা যখন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে আসেন, তখন সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেড়ে যায়। মাসুকুল ইসলাম রাজিব ভাইয়ের হাত ধরে নারায়ণগঞ্জের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে—এটাই আমাদের বিশ্বাস। তাঁর এই নতুন পথচলায় আমরা সবসময় পাশে থাকবো।”

উল্লেখ্য, সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মাসুকুল ইসলাম রাজিবকে এক বছরের জন্য এনডিএ-এর চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। এরপর থেকেই জেলা প্রশাসক কার্যালয়সহ বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের পক্ষ থেকে তাঁকে নিয়মিত অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হচ্ছে।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102