তার এই সাফল্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার।
এক অভিনন্দন বার্তায় মাওলানা আবদুল জব্বার বলেন, “মাসুদুজ্জামান নারায়ণগঞ্জের গর্ব। ক্রীড়াঙ্গনে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা বিসিবি তথা দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাবে। বিশেষ করে বিপিএলের মতো বড় আসর এবং বিসিবির মার্কেটিং বিভাগের দায়িত্ব পাওয়ায় আমরা আনন্দিত।”
তিনি আরও বলেন, “আমরা আশা করি মাসুদুজ্জামান তার মেধা, সততা ও নিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটকে বিশ্বমঞ্চে এক নতুন উচ্চতায় নিয়ে যাবেন। আমরা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন মেয়াদে দায়িত্ব পালনের সার্বিক সাফল্য কামনা করছি।”