শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা সাংবাদিক হাফিজুর রহমানের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের গভীর শোক সমবেদনা  ডিক্রিরচর-বক্তাবলী ঘাটে সেতু নির্মাণে মন্ত্রীকে ডিও লেটার: এমপি মাধবী মার্মাকে আনোয়ার হোসেনের অভিনন্দন চলে গেলেন নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ফতুল্লার পশ্চিম কায়েমপুরে সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ডি.এন. রোড শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মাহমুদা খাতুন মুন্নিকে এলাকাবাসীর শুভেচ্ছা কাঁচপুরে আইয়ুব হোসেন হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার চৌরঙ্গী ফ্যান্টাসী ইকো পার্ক সংরক্ষণ করে আইসিটি নির্মাণের দাবি: জেলা প্রশাসককে স্মারকলিপি

চুনকা মিলনায়তনে শুক্রবার রবীন্দ্র-নজরুল জয়ন্তী পালন করবে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৯৩ 🪪

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী শুক্রবার (১২ জুন) বিকেল সাড়ে ৫টায় নগরীর আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দুই কবির সাহিত্য ও জীবন দর্শনের ওপর আলোচনা ছাড়াও থাকবে বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনা। বুধবার (১০ জুন) সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।

অনুষ্ঠানের আয়োজকরা জানিয়েছেন, জয়ন্তীর বিশেষ পর্বে থাকবে আলোচনা, সংগীত, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান। আলোচনা পর্বে নারায়ণগঞ্জের বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব এবং প্রথিতযশা সংস্কৃতিজনেরা অংশ নেবেন। তাঁরা দুই কবির কালজয়ী সৃষ্টিকর্ম এবং বাংলা সাহিত্যে তাঁদের অবদানের ওপর আলোকপাত করবেন।

সাংস্কৃতিক আয়োজনে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সদস্যদের পাশাপাশি আমন্ত্রিত সংগঠন হিসেবে পরিবেশনায় অংশ নেবে বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠন ‘উন্মেষ’, ‘চন্দ্রবিন্দু’ ও ‘যোদ্ধা’। সংগঠনগুলোর শিল্পীরা রবীন্দ্রনাথ ও নজরুলের জনপ্রিয় গান ও কবিতা পরিবেশন করবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি অংকন রানা। আয়োজকদের পক্ষ থেকে নারায়ণগঞ্জের সকল সাহিত্য ও সংস্কৃতিমনা নাগরিককে এই আয়োজন উপভোগ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102