বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জ পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান: ৭ দালাল আটক ও কারাদণ্ড জিমখানা রেলওয়ে কলোনীতে সাঁড়াশি অভিযান জল্লারপাড়ের ত্রাস পিচ্চি হাবিবসহ আটক ৯ বর্ধিত বাস ভাড়া প্রত্যাহার ও ২৫ টাকা হাফ পাসের দাবিতে জেলা প্রশাসককে ছাত্র ফেডারেশনের স্মারকলিপি নারায়ণগঞ্জের ‘খ সার্কেল’ এ নতুন অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষের যোগদান সিদ্ধিরগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি ‘বেলু’ গ্রেপ্তার কথনের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তীতে গল্প আড্ডা  বাসে অতিরিক্ত ভাড়া আদায় ও জনভোগান্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের বিক্ষোভ ‎বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা কমিটির পুনর্গঠন ত্বকী হত্যার ১৫৮ মাস: বিচারের দাবিতে শুক্রবার আলোক প্রজ্বলন সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

জিমখানা রেলওয়ে কলোনীতে সাঁড়াশি অভিযান জল্লারপাড়ের ত্রাস পিচ্চি হাবিবসহ আটক ৯

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৪৩ 🪪

নারায়ণগঞ্জ শহরের জিমখানা রেলওয়ে কলোনীতে সন্ত্রাস ও মাদক বিরোধী অভিযানে অন্তত ৯ জনকে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা ও হেরোইনসহ আটক করা হয়েছে ৯ জনের মধ্যে অন্যতম নারায়ণগঞ্জের আলোচিত গডফাদার আজমেরি ওসমানের সহযোগী ১৭ নং ওয়ার্ডের কুখ্যাত মাদক ব্যবসায়ী সজীবের সেকেন্ড ইন কমান্ড হাবিব ওরফে পিচ্চি হাবিব।

বিষয়টি নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান।

বুধবার (৬ মে) বিকেল পৌনে ছয়টায় ৪০ থেকে ৫০ জন পুলিশের একটি দল জিমখানা রেলওয়ে কলোনী ও জল্লারপাড় লেকে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বলে জানান তিনি।

অভিযানে যাওয়া নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) রমজান জানান, জল্লাপাড়ের মাদক ব্যবসায়ী হাবিব, হাসু, সাব্বিরসহ ৯ জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, “চুরি, ছিনতাই ও মাদকের বেচাকেনা প্রতিরোধে আমরা আজ এই অভিযান পরিচালনা করেছি। সদর থানা পুলিশের পাশাপাশি, ডিবি পুলিশ ও পুলিশ লাইন্স থেকে অতিরিক্ত ফোর্সও দেওয়া হয়েছিলো। অপরাধীরা আইনের আওতায় না আসা পর্যন্ত আমাদের এই ধরনের অভিযান ধারাবাহিক ভাবে চলবে।”

প্রসঙ্গত, হাবিব ওরফে পিচ্চি হাবিব ইন্টারনেট ব্যবসার আড়ালে জল্লারপাড় লেক এলাকায় মাদকের বিশার রাজ্য গড়ে তুলেছে। এর আগে তার বিরুদ্ধে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ পরিবেশিত হয়। নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পিচ্চি হাবিবের নামে অন্তত ৫ থেকে ৬টি মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে। পিচ্চি হাবিব নারায়ণগঞ্জের আলোচিত গডফাদার আজমেরি ওসমানের সহযোগী ১৭ নং ওয়ার্ডের কুখ্যাত মাদক ব্যবসায়ী সজীবের সেকেন্ড ইন কমান্ড। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় আজমেরি ওসমানের ঘনিষ্ঠ এই মাদক ব্যবসায়ী জল্লারপাড় লেক এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। জল্লারপাড় লেক এলাকায় মাদকের সাম্রাজ্যের সাথে ছিনতাই, এলাকায় নতুন বাড়ি-ঘড় নির্মাণ করলে মানুষের নিকট থেকে জোড় করে অর্থ হাতিয়ে নেয়াই ছিল পিচ্চি হাবিবের কাজ।

এবিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ পরিবেশিত হলে, হাবিব প্রতিবাদলীপি দিয়ে জানায়, সে ৩ বছর ধরে মাদক ব্যবসা ছেড়ে দিয়েছে সেই সাথে সে আরও জানায়, মাদক ব্যবসা ছেড়ে সে ইন্টারনেট ব্যবসা করে। এলাকাবাসী জানায়, ইন্টার ব্যবসার আড়ালে ভয়ঙ্কর এই কিশোর গ্যাং লিডার, হিরোইন, ইয়াবা ব্যবসার রাম রাজত্ব কায়েম করে।

এলাকাবাসী জানায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডের জল্লারপাড় এলাকায় হাবিব ওরফে পিচ্চি হাবিব (মাদকসহ ৫/৭টি মামলার আসামি), একটা খুনি পরিবার থেকে বেড়ে ওঠা ভয়ংকর সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও কিশোর গাং লিডার।

বাবা মৃত কমল মিয়া এক সময় পুলিশের সোর্স ছিলেন যে কিনা খুন হয় নিজ সৎ ছেলের হাতে। হাবিবের বড় ভাই মানিক এলাকার জনি নামের এক ছেলেকে খুন করে যাবজ্জীবন সাজায় জেল খাটছে।

নারী দিয়ে ব্ল্যাকমেইল ও উঠতি বয়সের ছেলে মেয়েদের নেশায় আসক্ত করে বিভিন্ন অপকর্ম করানো তার মূল কাজ। এছাড়াও হাবিবের রয়েছে বিশাল একটি কিশোরগ্যাং গ্রুপ যা দিয়ে প্রতিদিন লেক পারে ছিনতাই করানো ওর অন্যতম কাজ।

হাবিব ৫ই আগস্ট এর আগে আজমীর ওসমানেরক্যাডার বাহিনীর সক্রিয় সদস্য ছিলো। গণঅভ্যুত্থানের আগে এলাকায় বড় করে ১৫ আগস্ট পালন ও নাসিম ওসমানের মৃত্যুবার্ষিকী পালন এবং ওসমান পরিবারের পালিত ক্যাডারদের দাওয়াত করে মহড়া দেয়ার ছবি ও বিভিন্ন মিছিল মিটিং এর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

ফ্যাসিস্ট সরকার পতনের পর সে যোগ দেয় বিএনপিতে। এলাকার বিএনপি’র বিভিন্ন নেতা ও দেওভোগের অনেক নেতার দেখা মিলে হাবিবের অফিসে ও আড্ডায়। অনেকেই আসে হোন্ডার বহর নিয়ে যার ফলে এলাকার মানুষ ভয়ে মুখ খুলেনা। মানুষকে আতঙ্কে রাখতে হাবিবকে দেখা যায় নিজে বড় বড় ছুড়ি নিয়ে মহড়া দিতে।

হাবিবকে শেন্টার দিচ্ছে বিএনপি’র ক্যাডার গাল কাটা জাকিরের ছোট ভাই ডাকাত সজিব। ডিস বাবুর নির্দেশে ডাকাতি করতে যাওয়া সজিব ডাকাতি মামলায় ৯বছরের সাজাপ্রাপ্ত আসামি, হাইকোর্ট থেকে আপিল করে জামিনে আছে। সদর থানায় ৪/৫ টির বেশি মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে। হাবিব ও সজীব নারায়ণগঞ্জে আজমির ওসমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত।

৫ আগস্টের পর সন্ত্রাসী ও তাদের গডফাদাররা এলাকা ছাড়লেও হাবিব ও সজীব এলাকায় আছে বহাল তবিয়তে। এর কারণ হাবিবের মাদক ব্যবসার অডেল টাকা ও তাদের দুজনের ক্ষমতা। মাদকের টাকায় হাবিব করেছে এলাকায় আলিশান দুইতালা বাড়ি। হাবিব ও সজীবের আয়ের উৎস হল তারা পাইকারি হিরোইন ইয়াবা ও গাজা ব্যবসায়ী।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102