রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নাসিরউদ্দিন পিন্টু হত্যাকাণ্ড ছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিকল্পিত: ফতেহ মোহাম্মদ রেজা রিপন দাবি আদায়ে আবারও রাজপথে হকাররা: নির্দিষ্ট সময়ে বসার অনুমতি না দিলে কঠোর আন্দোলনের ডাক  ‘খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’: ১৬ দলের অংশগ্রহণে প্রস্তুতি সভা নারায়ণগঞ্জে বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন বন্দর আমিন মসজিদের সভাপতি চান মিয়া, সাধারণ সম্পাদক কবির রুগির স্বাস্থ্যের যত্ন ডাক্তার’রা রাখলেও ডাক্তারের খবর কেউ রাখেনা- এমপি মোহাম্মদ কামাল হোসাইন  শিক্ষা সংস্কার কমিশন গঠন ও জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান: মশিউর রহমান রিচার্ড নারায়ণগঞ্জে শ্রমিক সন্তানদের মাঝে শিক্ষা উপকরণ উপহার প্রদান জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি: নারায়ণগঞ্জে মে দিবসে রাজেকুজ্জামান রতনের হুঙ্কার বৃষ্টির ভোগান্তি দূর করতে জেলা কালেক্টরেট মসজিদের সংস্কার কাজ শুরু: পরিদর্শন করলেন ডিসি রায়হান কবির

নাসিরউদ্দিন পিন্টু হত্যাকাণ্ড ছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিকল্পিত: ফতেহ মোহাম্মদ রেজা রিপন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৬৬ 🪪

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন আহাম্মেদ পিন্টুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন। পিন্টুর মৃত্যুকে ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিকল্পিত হত্যাকাণ্ড’ হিসেবে অভিহিত করে এর পুনরায় সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

রোববার (৩ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ফতেহ মোহাম্মদ রেজা রিপন এই দাবি জানান। নাসিরউদ্দিন আহাম্মেদ পিন্টুর অকাল ও রহস্যজনক মৃত্যুর কথা স্মরণ করে তিনি অত্যন্ত আবেগপ্রবণ ও কঠোর বার্তা প্রদান করেন।

বিবৃতিতে ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, “নাসিরউদ্দিন আহাম্মেদ পিন্টু ছিলেন রাজপথের এক অকুতোভয় বীর এবং জাতীয়তাবাদী আদর্শের এক আপসহীন সৈনিক। তাঁকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে তৎকালীন ফ্যাসিস্ট সরকার কারান্তরালে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। কারাগারের অভ্যন্তরে তাঁর মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা ছিল না, বরং এটি ছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড।”

তিনি আরও বলেন, “কারাগার যেখানে নাগরিকের নিরাপদ থাকার কথা, সেখানে একজন জনপ্রিয় জননেতাকে বিনা চিকিৎসায় ও অমানবিক অবহেলায় হত্যা করা হয়েছে। আমরা বিশ্বাস করি, সময় এসেছে এই কলঙ্কিত অধ্যায়ের প্রকৃত সত্য জনসমক্ষে আনার। একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িতদের চিহ্নিত করতে হবে এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক নেতাকে এভাবে কারাগারে জীবন দিতে না হয়।”

বিবৃতিতে রেজা রিপন মরহুম পিন্টুর রাজনৈতিক জীবনের স্মৃতি চারণ করে বলেন, “পিন্টু ভাই ছিলেন ছাত্র রাজনীতির এক জীবন্ত কিংবদন্তি। তাঁর শূন্যতা কখনোই পূরণ হবার নয়। তাঁর রক্ত ও ত্যাগ আমাদের গণতান্ত্রিক আন্দোলনে চিরদিন অনুপ্রেরণা হয়ে থাকবে।”

সবশেষে তিনি নাসিরউদ্দিন আহাম্মেদ পিন্টুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং আল্লাহর দরবারে তাঁর শাহাদাত কবুলের জন্য দোয়া করেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩ মে রাজশাহী কারাগারে বন্দি অবস্থায় ইন্তেকাল করেন নাসিরউদ্দিন আহাম্মেদ পিন্টু। শুরু থেকেই বিএনপি এবং তাঁর পরিবার এই মৃত্যুকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ হিসেবে দাবি করে আসছে। আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে নারায়ণগঞ্জের বিএনপি নেতা-কর্মীদের মধ্যে নতুন করে বিচার চাওয়ার দাবি জোরালো হয়ে উঠেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102