শনিবার, ০২ মে ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বন্দর আমিন মসজিদের সভাপতি চান মিয়া, সাধারণ সম্পাদক কবির রুগির স্বাস্থ্যের যত্ন ডাক্তার’রা রাখলেও ডাক্তারের খবর কেউ রাখেনা- এমপি মোহাম্মদ কামাল হোসাইন  শিক্ষা সংস্কার কমিশন গঠন ও জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান: মশিউর রহমান রিচার্ড নারায়ণগঞ্জে শ্রমিক সন্তানদের মাঝে শিক্ষা উপকরণ উপহার প্রদান জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি: নারায়ণগঞ্জে মে দিবসে রাজেকুজ্জামান রতনের হুঙ্কার বৃষ্টির ভোগান্তি দূর করতে জেলা কালেক্টরেট মসজিদের সংস্কার কাজ শুরু: পরিদর্শন করলেন ডিসি রায়হান কবির শ্রমিকদের অবহেলিত রেখে দেশের উন্নয়ন টেকসই হতে পারে না: শ্রমিক নেতা এড.ইসমাইল  ​“নারায়ণগঞ্জ আসছেন ছাত্র ফেডারেশন-এর কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খাঁন রিচার্ড” শ্রমিক অধিকার আদায়ে সজিব হোসেন ইবুর নির্দেশে রাজপথে তাওসিনের নেতৃত্বাধীন র‍্যালি সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ  

বন্দর আমিন মসজিদের সভাপতি চান মিয়া, সাধারণ সম্পাদক কবির

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ৫২ 🪪

নারায়ণগঞ্জের বন্দরের আমিন আবাসিক এলাকায় আল আমিন জামে মসজিদ ও পঞ্চায়েতের নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহন করেন মো. চান মিয়া। একই সাথে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে হাজ্বী কবির হোসেন কে।

শুক্রবার ২ মে জুমার নামাজের সময় বন্দর আমিন আবাসিক এলাকার আল আমিন জামে মসজিদের এ কমিটি ঘোষণা করা হয়। পরে সভাপতি চান মিয়া কমিটির উপদেষ্টা পরিষদসহ পূর্ণাঙ্গ নির্বাহী কমিটির নাম প্রকাশ করেন।

এ সময় আর আমিন মসজিদের সভাপতি মো. চান মিয়া বলেন, আমি বন্দর আমিন আবাসিক এলাকার সকলের সহযোগিতায় বিগত তিন বছর সততা ও দক্ষতার সাথে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। তাই মুসল্লিরা মিলে এবারও আমাকে সভাপতির দায়িত্ব দেওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সমাজের সার্বিক কল্যাণে সবাইকে একযোগে কাজ করতে হবে। আল আমিন মসজিদকে এবার ৪র্থ তলা করার জন্য আমরা সকলকে নিয়ে কাজ করে যাবো।

তাছাড়া আমিন এলাকা থেকে মাদক মুক্ত সমাজ গড়বো। সেই সাথে সকলকে নিয়ে সমাজের মাঝে ন্যায় প্রতিষ্ঠা করা হবে। আমাদের এলাকায় কেউ কোন মাদক, সন্ত্রাসি কর্মকান্ডে জরিত থাকতে পারবে না। এছাড়া মসজিদ ও এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

পরে বন্দর আমিন আবাসিক এলাকা আল আমিন মসজিদ কমিটির পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করেন সভাপতি মো. চান মিয়া। ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হাজী মো. আব্দুল হক, হাজী মো. আক্তার হোসেন, হাজী মো. জিয়া উদ্দিন, ইঞ্জিনিয়ার মো. শাহীন, মো. হানিফ মিয়া, সাধারণ সম্পাদক হাজী মো. কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অলি আহম্মদ, আবু মোসা, ইকবাল হোসেন, মো. কাজী মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন মোল্লা, সহ-কোষাধ্যক্ষ হাজী আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. গোলাম মোহাম্মদ মিল্টন, সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মো. জাকির হোসেন, মো. রুবেল হোসেন, দপ্তর সম্পাদক হাজী আব্দুল হক মিলন, হাজী মোহাম্মদ আলী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আনোয়ার বাদশা, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি তারেক হাসান মিঠুসহ অন্যান্যরা।

কার্যকরী সদস্যরা হলেন— মো. শাহজাহান রানা, মো. আরাফাত, মো. মেহেদী হাসান মাহফুজ, মো. তৌহিদুর রহমান, মো. শেখ সাদী, মো. আমজাদ হোসেন, মো. মেহেদি হাসান জিতু, মো. নুরু মিয়া, মো. শেখ নাঈম আহম্মেদ, মো. সুমন প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102