সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত  সোনারগাঁওয়ে প্রাথমিক শিক্ষার্থীদের সাথে গোল্ডকাপ ফাইনাল উপভোগ করলেন জেলা প্রশাসক ও এমপি ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন এর মাসিক সভা অনুষ্ঠিত “এড.টিপুর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’: মৌমিতা পরিবহন কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৩১ 🪪
মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক  দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের শ্রমজীবী ও মেহনতি মানুষকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ মহানগরী।
​এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও  মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এই শুভেচ্ছা জানান।
​বিবৃতিতে জামায়াত নেতৃবৃন্দ ঐতিহাসিক মে দিবসের গুরুত্ব স্মরণ করে বলেন, ১৮৮৬ সালের শিকাগো শহরের শ্রমিকরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে যে অধিকারের সূচনা করেছিলেন, তা আজও বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের প্রেরণার উৎস। তারা বলেন:
​ন্যায্য অধিকার: শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক পরিশোধ করতে হবে। বর্তমান বাজারদরের সাথে সংগতি রেখে শ্রমিকদের জীবনযাত্রার মান নিশ্চিত করার আহ্বান জানান তারা।
​কর্মক্ষেত্রে শ্রমিকের শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষায় ৮ ঘণ্টা কর্মদিবসের কঠোর বাস্তবায়ন দাবি করেন নেতৃবৃন্দ।
নেতৃদ্বয় বলেন ​ শিল্পনগরী নারায়ণগঞ্জের প্রতিটি কলকারখানায় শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা মালিকপক্ষ ও প্রশাসনের নৈতিক দায়িত্ব। শ্রমিক-মালিক সুসম্পর্ক বজায় রাখা সহ নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন যে, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিক ও মালিকের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ ও ইনসাফভিত্তিক সম্পর্ক বজায় রাখা জরুরি।
ইসলাম শ্রমিকের যে মর্যাদা ও অধিকার দিয়েছে, তা বাস্তবায়িত হলেই সমাজে প্রকৃত শান্তি ও সাম্য প্রতিষ্ঠিত হবে।
​পরিশেষে, নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের পক্ষ থেকে সকল স্তরের শ্রমজীবী মানুষের মুক্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে তারা তাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102