সোমবার, ২২ জুন ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত  সোনারগাঁওয়ে প্রাথমিক শিক্ষার্থীদের সাথে গোল্ডকাপ ফাইনাল উপভোগ করলেন জেলা প্রশাসক ও এমপি ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন এর মাসিক সভা অনুষ্ঠিত “এড.টিপুর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’: মৌমিতা পরিবহন কর্তৃপক্ষ

আবাসিক এলাকায় ঝুঁকিপূর্ণ কারখানা জননিরাপত্তার সরাসরি হুমকি: আবিদ রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১৭৩ 🪪

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কারাগার সংলগ্ন আবাসিক এলাকায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় ছাত্র শক্তি নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম আহবায়ক আবিদ রহমান। ঘনবসতিপূর্ণ এলাকায় নিয়মবহির্ভূতভাবে পরিচালিত ঝুঁকিপূর্ণ কারখানাগুলোকে জননিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে অভিহিত করেছেন।

শনিবার (২৬ এপ্রিল) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাতীয় ছাত্র শক্তি নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আবিদ রহমান এই উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে আবিদ রহমান বলেন, “কারাগার সংলগ্ন আবাসিক এলাকায় ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ড
আমাদের জন্য এক বড় সতর্কবার্তা। ব্যবসা ও শিল্পায়ন দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হলেও, মানুষের জীবনের বিনিময়ে বা নিরাপত্তার ঝুঁকি নিয়ে কোনো ব্যবসা চলতে পারে না। মুষ্টিমেয় কিছু মানুষের মুনাফার জন্য সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলা কোনোভাবেই কাম্য নয়।”

তিনি আরও উল্লেখ করেন যে, ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় দাহ্য পদার্থ মজুত রাখা বা ঝুঁকিপূর্ণ শিল্প কার্যক্রম পরিচালনা করা মানেই সাধারণ মানুষের জীবন ও সম্পদকে আগুনের মুখে ঠেলে দেওয়া। এমন কর্মকাণ্ড আইনত দণ্ডনীয় এবং চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়।

এই সংকট মোকাবিলায় আবিদ রহমান প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে আবাসিক এলাকা থেকে দাহ্য ও ঝুঁকিপূর্ণ সকল বাণিজ্যিক কার্যক্রম বিসিক বা নির্ধারিত ইন্ডাস্ট্রিয়াল জোনে স্থানান্তর করতে হবে। নিয়মবহির্ভূতভাবে পরিচালিত এসব কারখানার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে।”

বিবৃতিতে তিনি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর পাশাপাশি জনবসতিপূর্ণ এলাকায় আগুনের
ঝুঁকি কমাতে কার্যকর নীতিমালা প্রণয়ন ও প্রয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102