রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
আলোকিত মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে: পুলিশ লাইন্স স্কুলের বিদায় অনুষ্ঠানে এসপি মিজানুর রহমান সিদ্ধিরগঞ্জে পুলিশের চিরুনি অভিযান: বিভিন্ন অপরাধে ২০ জন গ্রেফতার অসুস্থ বিএনপি নেতা আনোয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত নেতা মইনুউদ্দিন আহমাদ ৯৬তম চট্টগ্রাম যুব বিদ্রোহ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে ছাত্র ফ্রন্টের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা নারায়ণগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ দুষ্কৃতকারী গ্রেফতার সকলকে ঐক্যবদ্ধ করে মসজিদের উন্নয়ন করার চেষ্টা করেছি: চান মিয়া আইন-শৃঙ্খলা স্বাভাবিক রেখে পাঁচটি বড় উৎসব সম্পন্ন: সর্ব মহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান মুন্সী বন্দরে আবু জাফর বাবুলের সৌজন্যে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ: মানবিক সেবায় অনন্য নজির সন্ত্রাসিদের গুলিতে নিহত যুবদল নেতা তানভীরের মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া বর্তমান প্রজন্মকে আধুনিক ও বিজ্ঞানমনস্ক শিক্ষায় গড়ে তুলতে হবে: এমপি আবুল কালাম

ফতুল্লায় ওলামা দলের উদ্যোগে প্রতি শনিবার বিনামূল্যে হোমিওপ্যাথি চিকিৎসা ও ঔষধ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৫৮ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছে ফতুল্লা থানা ওলামা দল। এখন থেকে প্রতি শনিবার বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা হোমিওপ্যাথি চিকিৎসা ও ঔষধ প্রদান করা হবে।

ফতুল্লা থানা ওলামা দলের কার্যালয়ে (মাসদাইর সিটি কর্পোরেশন কবরস্থানের উল্টো পাশে) প্রতি শনিবার সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত এই সেবা কার্যক্রম পরিচালিত হবে। ওলামা দলের এই আয়োজনে সকল প্রকার রোগের জন্য অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তার পরামর্শ প্রদান করবেন এবং রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হবে।

এই মানবিক উদ্যোগের বিষয়ে ফতুল্লা থানা ওলামা দলের আহ্বায়ক মো. জিলানী ফকির বলেন, “সাধারণ মানুষের সেবায় নিয়োজিত থাকাই আমাদের মূল লক্ষ্য। অনেক মানুষ টাকার অভাবে সঠিক চিকিৎসা নিতে পারেন না। তাদের কথা বিবেচনা করেই আমরা প্রতি শনিবার এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। আমরা চাই এলাকার সাধারণ মানুষ এখান থেকে উপকৃত হোক।”

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ে যে কেউ এই সেবা গ্রহণ করতে পারবেন। এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102