সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত  সোনারগাঁওয়ে প্রাথমিক শিক্ষার্থীদের সাথে গোল্ডকাপ ফাইনাল উপভোগ করলেন জেলা প্রশাসক ও এমপি ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন এর মাসিক সভা অনুষ্ঠিত “এড.টিপুর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’: মৌমিতা পরিবহন কর্তৃপক্ষ

নারায়ণগঞ্জে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন’ সফল করতে জেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১১৮ 🪪

নারায়ণগঞ্জে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক জেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে এই সভার আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মোঃ রায়হান কবির।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, “হাম ও রুবেলা নির্মূলে টিকাদান ক্যাম্পেইন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় কর্মসূচি। সুস্থ ও সবল আগামী প্রজন্ম গড়তে এই টিকার কোনো বিকল্প নেই। জেলার একটি শিশুও যেন এই টিকার আওতার বাইরে না থাকে, সেদিকে সংশ্লিষ্ট সকলকে সজাগ ও সতর্ক থাকতে হবে।” তিনি এ সময় টিকাদান কর্মসূচির সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে ব্যাপক প্রচারণার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মশিউর রহমান ক্যাম্পেইনের বিস্তারিত কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনে স্বাস্থ্য বিভাগের সকল ইউনিট কাজ করে যাচ্ছে। প্রতিটি শিশু যাতে টিকার আওতায় আসে তা নিশ্চিত করতে নিবিড় তদারকি করা হবে।

সভায় স্বাস্থ্য বিভাগের জেলা পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আগামী প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষায় হাম-রুবেলা টিকার গুরুত্ব আলোচনা করেন এবং এই জাতীয় কর্মসূচি সফল করতে সমাজের সকল স্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102