ফুটপাত অবশ্যই পথচারীদের চলাচলের সুবিধাজনক রাখতে হবে। তবে তার আগে হকারদের জন্য ফলপ্রসূ ও স্থায়ী পুনর্বাসন সুনিশ্চিত করা অত্যাবশ্যক। দেশে শিক্ষিত বেকারের সংখ্যা ঊর্ধ্বগতি পেতে থাকায় এবং যথেষ্ট কর্মসংস্থান সৃষ্টি না হওয়ায় অনেক মানুষ বাধ্য হয়ে হকারি পেশায় নিয়োজিত হচ্ছেন। ফলে হকাররা এই নগরীরই একটি বাস্তব অংশ, তাদের জীবনধারণের দায় রাষ্ট্র পরিহার করা সম্ভব নয়।
যানজট প্রসঙ্গে, নারায়ণগঞ্জ শহরের অপরিকল্পিত নগরায়ণ, রাস্তা দখল এবং অটোরিকশার অতিরিক্ত সংখ্যা এবং যানজটের প্রধান কারণ হচ্ছে উৎসব ও বন্ধন বাস । যতদিন না পর্যন্ত এই বাস কাউন্টার শহর থেকে সরিয়ে না নেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত নারায়ণগঞ্জে যানজট মুক্ত করা সম্ভব নয় । এবং লাইসেন্সের বাইরে বিপুল সংখ্যক অটোরিকশা চলাচল করছে, যা নিয়ন্ত্রণ করতে হবে এবং অবৈধ স্ট্যান্ডগুলো উচ্ছেদ করতে হবে। — তাহসান
আদনান তাহসান
সৎগঠক, জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ মহানগর ।
সাবেক ১নং যুগ্ম সদস্য সচিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর