সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত  সোনারগাঁওয়ে প্রাথমিক শিক্ষার্থীদের সাথে গোল্ডকাপ ফাইনাল উপভোগ করলেন জেলা প্রশাসক ও এমপি ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন এর মাসিক সভা অনুষ্ঠিত “এড.টিপুর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’: মৌমিতা পরিবহন কর্তৃপক্ষ

নারায়ণগঞ্জবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন মহানগর প্রজন্ম দল নেতা অপু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৩৯ 🪪

বাঙালির চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্যের উৎসব পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী প্রজন্ম দলের সদস্য সচিব আক্তার হোসেন অপু।

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। জরাজীর্ণ যা কিছু আছে, সব ধুয়ে-মুছে নতুন বছর আমাদের জীবনে নতুন বার্তা বয়ে আনুক। পুরোনো বছরের ব্যর্থতা ও গ্লানিকে পেছনে ফেলে নতুন বছরের নতুন আলোয় উদ্ভাসিত হোক আমাদের প্রিয় নারায়ণগঞ্জ।”

আক্তার হোসেন অপু তাঁর বার্তায় আরও উল্লেখ করেন, “প্রজন্ম দল সবসময় নতুন প্রজন্মের চিন্তা ও দেশপ্রেমের চেতনাকে ধারণ করে। নতুন বছরে আমাদের অঙ্গীকার হোক—একটি সমৃদ্ধ, বৈষম্যহীন ও শান্তিময় সমাজ গড়ে তোলা। তরুণ প্রজন্মই পারে তাদের মেধা ও শ্রম দিয়ে দেশ ও জাতিকে এগিয়ে নিতে।”

তিনি আরও বলেন, “উৎসবের এই ক্ষণে আমি নারায়ণগঞ্জবাসীর সুখ, শান্তি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। প্রতিটি মানুষের ঘরে ঘরে আনন্দের নতুন সূর্য উদিত হোক। আমরা যেন সব বিভেদ ভুলে সুন্দর ও বাসযোগ্য এক নগরী বিনির্মাণে একযোগে কাজ করতে পারি।”

পরিশেষে তিনি নারায়ণগঞ্জ মহানগরীর সর্বস্তরের জনগণকে ‘শুভ নববর্ষ’ জানিয়ে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102