রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
আলোকিত মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে: পুলিশ লাইন্স স্কুলের বিদায় অনুষ্ঠানে এসপি মিজানুর রহমান সিদ্ধিরগঞ্জে পুলিশের চিরুনি অভিযান: বিভিন্ন অপরাধে ২০ জন গ্রেফতার অসুস্থ বিএনপি নেতা আনোয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত নেতা মইনুউদ্দিন আহমাদ ৯৬তম চট্টগ্রাম যুব বিদ্রোহ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে ছাত্র ফ্রন্টের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা নারায়ণগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ দুষ্কৃতকারী গ্রেফতার সকলকে ঐক্যবদ্ধ করে মসজিদের উন্নয়ন করার চেষ্টা করেছি: চান মিয়া আইন-শৃঙ্খলা স্বাভাবিক রেখে পাঁচটি বড় উৎসব সম্পন্ন: সর্ব মহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান মুন্সী বন্দরে আবু জাফর বাবুলের সৌজন্যে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ: মানবিক সেবায় অনন্য নজির সন্ত্রাসিদের গুলিতে নিহত যুবদল নেতা তানভীরের মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া বর্তমান প্রজন্মকে আধুনিক ও বিজ্ঞানমনস্ক শিক্ষায় গড়ে তুলতে হবে: এমপি আবুল কালাম

আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারনেই নারায়ণগঞ্জে অপরাধ বেরেই চলেছে: সাইদুল ইসলাম সিয়াম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২৬ 🪪
অদ্য ১১এপ্রিল’২৬, শনিবার, এক বিবৃতিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা সাইদুল ইসলাম সিয়াম এক বিবৃতিতে বলেন, নারায়ণগঞ্জে ঘটিত বিভিন্ন অপরাধ ঘটার একমাত্র কারন হলো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। দলীয় সরকার আসার পরেও কেন প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেনা তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

বিগত দুইদিনে নারায়ণগঞ্জ আলোচিত দুইটি ঘটনা ঘটেছে। শুভ নামে এক যুবক কে হত্যা করা হয়েছে এবং জুট সন্ত্রাসী দুই গ্রুপের সংঘর্ষে ১০বছর বয়সী মাদ্রাসা ছাত্র ইমরান সহ আরো দুইজন গুলিবিদ্ধ হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

দুঃখের বিষয় হলো উভয় ঘটনার আসামি সনাক্ত হলেও এখনো তাদের গ্রেফতারে প্রশাসন কোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেনি। এবং এখনো অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। এনিয়ে জনগনের মনে প্রশ্ন ও সংশয় সৃষ্টি হচ্ছে।

তিনি আরো বলেন, প্রশাসন যদি অপরাধীদের ধরতে ব্যর্থতার পরিচয় দেয় তাহলে অপরাধ ক্রমশ বেরেই চলবে। এজন্য প্রশাসনকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারনেই নারায়ণগঞ্জে অপরাধ বেরেই চলেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102