রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারনেই নারায়ণগঞ্জে অপরাধ বেরেই চলেছে: সাইদুল ইসলাম সিয়াম গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ ও মিছিল না’গঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব টিপুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: রাজনৈতিক অঙ্গনে তোলপাড় না’গঞ্জ সদরে ভূমি তথ্য ও সেবা ক্যাম্প: আধুনিক ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফেরানোর প্রত্যয় জেলা প্রশাসকের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন এড. আসমা হেলেন বিথী নারায়ণগঞ্জকে হকার ও যানজটমুক্ত করার অঙ্গীকার টিপুর: নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ আগে উচ্ছেদ পরে পুনর্বাসন: হকার ও যানজটমুক্ত নগরী গড়তে রাজনৈতিক নেতাদের সাথে নাসিক প্রশাসকের মতবিনিময় দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ: তীব্র নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি বিপ্লব খাঁনের ​নৈতিকতাসম্পন্ন নাগরিক দিয়েই সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব: মাওলানা মইনুদ্দিন আহমাদ ​

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ ও মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৩০ 🪪
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ​গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে উত্তাল হয়ে উঠেছে নারায়ণগঞ্জ। শনিবার (১১ এপ্রিল) বিকালে শহরের চাষাড়া সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে ১১ দলীয় ঐক্য নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল পূর্ব সভায় সভাপতিত্বের বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী আমীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য  মাওলানা আবদুল জব্বার  তিনি তাঁর বক্তব্যে জনগণের রায়কে সম্মান জানিয়ে অবিলম্বে তা কার্যকর করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। তিনি আরো বলেন জনগণের এ রায় মেনে না নিলে জনগণ তা উচিত জবাব দিবে। তিনি বলেন ফ্যাসিস্ট হাসিনা যেভাবে পালিয়েছে আপনারা তাদের পথে হাটলে পালানোর সুযোগ পাবেন না।
​এসময় সমাবেশে ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতেই এই গণভোট অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু সেই রায় বাস্তবায়নে বিলম্ব কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
এসময় প্রধান অতিথি হিসাবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ,  নারায়ণগঞ্জ ৪ আসনের  সংসদ সদস্য জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতা এডভোকেট  আবদুল্লাহ আল আমিন, এবি পার্টির মহানগর সভাপতি শাজাহান বেপারি, খেলাফত মজলিস মহানগর সভাপতি ইলিয়াস আহমাদ, এনসিপির মহানগর আহবায়ক শওকত আলী, মহানগরী জামায়াতের নায়েবে আমীর, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য  মাওলানা আবদুল কাইয়ুম, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন, শ্রমিক নেতা হাফেজ আবদুল মোমিন প্রমূখ।
প্রধান অতিথি মইনুদ্দিন আহমাদ বলেন স্বৈরাচারী হয়ে কেউ টিকে থাকতে পারেনা। ক্ষমতায় থাকতে হলে জনগণের রায়কে মেনে নিতে হবে। নয়তো জনগণ তার জবাব দিবে।
​শহরের চাষাড়া শহীদ মিনার থেকে শুরু করে বিশাল বিক্ষোভ  মিছিলটি চাষাড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডি আই টি গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতা-কর্মীরা গন এয়ায় বাস্তবায়নে সরকারের প্রতি কঠোর  হুশিয়ারি ও সাবধান সহ বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102