শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ: তীব্র নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি বিপ্লব খাঁনের ​নৈতিকতাসম্পন্ন নাগরিক দিয়েই সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব: মাওলানা মইনুদ্দিন আহমাদ ​ নারায়ণগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য তারু সরদার এর ৩৩তম মৃত্যুবার্ষিকীতে হীরা সরদারের গভীর শ্রদ্ধা ‘এক পরিবারে একাধিক পদ গণতন্ত্রের অন্তরায়’: সামাজিক যোগাযোগ মাধ্যমে আসমা হেলেন বিথীর সরব অবস্থান নগরবাসীকে সুপেয় পানি পৌঁছে দিতে নাসিকের বড় প্রকল্প: ৯ ওয়ার্ডে পাম্প স্থাপনের উদ্বোধন করলেন সাখাওয়াত ‘পুলিশের শুধু ইউনিফর্ম নয়, স্বভাবও বদলাতে হবে’: ত্বকী হত্যার ১৫৭ মাসে রফিউর রাব্বি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর জমিয়তকে শোকজ, কাউন্সিল স্থগিতের নির্দেশ আই.ই.টি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৬ অনুষ্ঠিত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর জমিয়তকে শোকজ, কাউন্সিল স্থগিতের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১২৩ 🪪

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ও সাংগঠনিক নিয়ম বহির্ভূতভাবে কাউন্সিলের উদ্যোগ নেওয়ায় নারায়ণগঞ্জ মহানগর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। একইসঙ্গে আগামী ৯ই এপ্রিল (২০২৬) অনুষ্ঠিতব্য প্রস্তাবিত কাউন্সিল স্থগিত করার নির্দেশ প্রদান করা হয়েছে।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুফতী মনির হোসাইন কাসেমী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা বা মহানগরের ‘মজলিসে আমেলা’র (কার্যকরী পরিষদ) কোনো সভা বা সিদ্ধান্ত ব্যতিরেকে এবং জেলা সভাপতিকে অবহিত না করে উদ্দেশ্যমূলকভাবে মহানগর কাউন্সিলের আয়োজন করা হয়েছে। এই পদক্ষেপকে দলের ভেতর আন্তকোন্দল সৃষ্টি, ব্যক্তিগত প্রভাব বিস্তার ও স্বেচ্ছাচারিতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট পক্ষটি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ভুল তথ্য দিয়ে প্রভাবিত করে দাওয়াত প্রদান করেছে, যা দলের সাংগঠনিক কাঠামোর জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।

শোকজ নোটিশে নির্দেশ দেওয়া হয়েছে যে, আগামী ৯ই এপ্রিলের তথাকথিত কাউন্সিল স্থগিত করে আগামী সাত দিনের মধ্যে (১৬ই এপ্রিলের মধ্যে) জেলা সভাপতি, জেলা ও মহানগর মজলিসে আমেলা এবং কেন্দ্রীয় কমিটি বরাবর যথাযথ লিখিত ব্যাখ্যা প্রদান করতে হবে।

এ বিষয়ে মুফতী মনির হোসাইন কাসেমী জানান, দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সংগঠনের ঐক্য বজায় রাখতেই এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে। সংগঠনের নিয়ম মেনে যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এর ব্যত্যয় ঘটলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102