সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত  সোনারগাঁওয়ে প্রাথমিক শিক্ষার্থীদের সাথে গোল্ডকাপ ফাইনাল উপভোগ করলেন জেলা প্রশাসক ও এমপি ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন এর মাসিক সভা অনুষ্ঠিত “এড.টিপুর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’: মৌমিতা পরিবহন কর্তৃপক্ষ

বক্তাবলীতে অবৈধ ইটভাটায় জেলা প্রশাসনের অভিযান, ৩ পক্ষকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ২৬৮ 🪪

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নে অবৈধভাবে পরিচালিত ইটভাটাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। শুক্রবার (৫ এপ্রিল) দিনব্যাপী পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১টি ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বক্তাবলী ইউনিয়নে দীর্ঘদিন ধরে পরিবেশ আইন অমান্য করে অবৈধভাবে ইটভাটা পরিচালিত হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’-এর ৪ নম্বর ধারা লঙ্ঘনের দায়ে তিনটি পক্ষকে এই অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানটি পরিচালনা করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার। অভিযান চলাকালীন ইটভাটায় কর্মরত শ্রমিক ও কর্মচারীদের অবৈধ কার্যক্রমের ক্ষতিকর দিক সম্পর্কে অবহিত করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে কঠোরভাবে সতর্ক করা হয়।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সার্বিক সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতকে আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহায়তা প্রদান করে পুলিশ ও র‍্যাবের একটি চৌকস দল।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের সজাগ দৃষ্টি রয়েছে। পরিবেশ সুরক্ষা এবং জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের উচ্ছেদ ও সচেতনতামূলক অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

এলাকাবাসীর পক্ষ থেকে প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত এ ধরনের অভিযানের ফলে এলাকায় পরিবেশ দূষণ অনেকাংশে হ্রাস পাবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102