বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে থাকার ঘোষণা দিলেও আমরা তাদের কোথাও খুঁজে পাইনি: এড.টিপু সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য মফিজ গ্রেফতার আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে শহীদ ও বাপ্পি’র নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির মিছিলে যোগদান  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না’গঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা  আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে স্বেচ্ছাসেবক দল নেতা রাইয়ান ও হারুনের নেতৃত্বে প্রতিরোধ মিছিল কোনো ‘গডফাদারের’ অনুসারীকে রাস্তায় নামতে দেওয়া হবে না: এড. টিপু বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেফতার অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি রায়হান কবির

বন্দরে জেলা প্রশাসনের মাদকবিরোধী অভিযান: ৬ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২০৪ 🪪

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মাদক নির্মূল ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত এক মোবাইল কোর্টে ৬ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) উপজেলার একরামপুর পৌরসভা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সার্বিক সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৬ জন ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অপরাধ স্বীকার ও তথ্য-প্রমাণের ভিত্তিতে ৬টি পৃথক মামলা দায়ের করা হয়।

আদালতের রায়ে দোষী সাব্যস্ত হওয়ায় অভিযুক্ত প্রত্যেকের ওপর ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড আরোপ করা হয়। সাজাপ্রাপ্তদের দ্রুত সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ায় কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের কড়াল গ্রাস থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং এলাকাকে মাদকমুক্ত করতে প্রশাসনের এই ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও নিয়মিত পরিচালনা করা হবে।

এলাকাবাসী প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে মাদক নির্মূলে প্রশাসনের এমন কঠোর অবস্থান বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102