বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে অবৈধ জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি: সোনারগাঁয়ের দুই এসিল্যান্ডকে এমপি মান্নানের ফুলেল শুভেচ্ছা মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে বিএনপি নেতা হীরা সরদারের রক্তিম শুভেচ্ছা জুলাই সনদের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না” — মাওলানা আবদুল জব্বার মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে বিএনপি নেতা শাহাদাত হোসেন শাহাদুল্লাহর রক্তিম শুভেচ্ছা লাঙ্গলবন্দে মহাষ্টমী পুণ্যস্নান: ১০ লাখ পুণ্যার্থীর নিরাপত্তায় র‍্যাব-১১ এর নিশ্ছিদ্র বলয় বন্দরের লাঙ্গলবন্দে মহাষ্টমী স্নানোৎসব পরিদর্শনে জেলা প্রশাসক: পুণ্যার্থীদের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে তরুণ সমাজসেবক মোহাম্মদ মিন্টুর রক্তিম শুভেচ্ছা জেলা তথ্য অফিস এর আয়োজনে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণে আলোচনা সভা অনুষ্ঠিত স্মৃতিস্তম্ভ রক্ষায় তারুণ্যের উদ্যোগ: নারায়ণগঞ্জে জাতীয় যুবশক্তির কর্মসূচি

বন্দরের লাঙ্গলবন্দে মহাষ্টমী স্নানোৎসব পরিদর্শনে জেলা প্রশাসক: পুণ্যার্থীদের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৪৭ 🪪

হে মহাভাগ ব্রহ্মপুত্র, হে লোহিত্য আমার পাপ হরণ করো’—এই মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের তীরে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব মহাষ্টমী পুণ্য স্নানোৎসব। বুধবার (২৫ মার্চ) বিকেল ৫টা ১৭ মিনিটে লগ্ন শুরুর মাধ্যমে এই উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়, যা চলবে বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ২টা ৫৯ মিনিট পর্যন্ত।

পাপমুক্তির বাসনায় প্রতি বছরের মতো এবারও দেশ-বিদেশের লাখো পুণ্যার্থী ব্রহ্মপুত্র নদের তীরে সমবেত হয়েছেন। পৌরাণিক কাহিনী মতে, ত্রেতা যুগে পরশুরাম মুনি মাতৃহত্যার পাপ থেকে মুক্তি পেতে হিমালয় থেকে লাঙ্গল দিয়ে জলধারা বয়ে নিয়ে আসেন। এই লাঙ্গলবন্দে এসে তিনি পাপমুক্ত হন, যা থেকে এই স্থানের নাম হয় ‘লাঙ্গলবন্দ’।

স্নানোৎসব উপলক্ষে পুরো এলাকা পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবীর এবং জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. রায়হান কবীর বলেন, “পুণ্যার্থীদের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। উৎসবকে কেন্দ্র করে সরকারিভাবে পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হয়েছে। যেহেতু এখন ঈদের সময়, তাই মহাসড়কে যানবাহনের চাপ নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। পূজা উদযাপন পরিষদের স্বেচ্ছাসেবকদের পাশাপাশি এবার বিএনপির ২৫০ জন স্বেচ্ছাসেবকও শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন।” তিনি আরও জানান, অপরাধ নিয়ন্ত্রণে দুটি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে এবং একজন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসির) নেতৃত্বে পুরো কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। প্রয়োজনে সেনাবাহিনীর টিমও টহলে থাকবে।

নিরাপত্তার বিষয়ে পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী জানান, প্রায় তিন কিলোমিটার এলাকা সিসিটিভির আওতায় আনা হয়েছে। দুই শিফটে প্রায় ১১০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি, নৌ-পুলিশের টহল এবং আনসার সদস্যরা মোতায়েন রয়েছেন।

উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক অবকাঠামোগত প্রস্তুতি নেওয়া হয়েছে। পুণ্যার্থীদের জন্য ২৪টি স্নানঘাট সংস্কার এবং নদের কচুরিপানা পরিষ্কার করা হয়েছে। সুপেয় পানির জন্য ৪৭টি নলকূপ, ২০০টি অস্থায়ী শৌচাগার এবং নারীদের কাপড় পরিবর্তনের জন্য পর্যাপ্ত কক্ষ নির্মাণ করা হয়েছে।

স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১০ শয্যার একটি অস্থায়ী হাসপাতাল, মেডিকেল টিম, ৬টি অ্যাম্বুলেন্স এবং রোগী পরিবহনের জন্য বিশেষ রিকশার ব্যবস্থা রাখা হয়েছে।

লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন কমিটির উপদেষ্টা শংকর কুমার দে জানান, প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা এবং সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ায় আশা করা যাচ্ছে অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পুণ্যার্থীরা তাদের স্নান সম্পন্ন করতে পারবেন।

বিকেল থেকেই ব্রহ্মপুত্র নদের তীর পুণ্যার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। ঢাক-ঢোল আর উলুধ্বনিতে চারপাশ এক আধ্যাত্মিক আমেজে ভরে উঠেছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কঠোর নজরদারিতে এখন পর্যন্ত উৎসব অত্যন্ত সুশৃঙ্খলভাবে চলছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102