সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত  সোনারগাঁওয়ে প্রাথমিক শিক্ষার্থীদের সাথে গোল্ডকাপ ফাইনাল উপভোগ করলেন জেলা প্রশাসক ও এমপি ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন এর মাসিক সভা অনুষ্ঠিত “এড.টিপুর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’: মৌমিতা পরিবহন কর্তৃপক্ষ

স্মৃতিস্তম্ভ রক্ষায় তারুণ্যের উদ্যোগ: নারায়ণগঞ্জে জাতীয় যুবশক্তির কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৪৮ 🪪

নারায়ণগঞ্জের মাসদাইরে অবস্থিত ‘প্রতিরোধ স্তম্ভ’ প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জাতীয় যুবশক্তির নারায়ণগঞ্জ জেলা শাখা। আজ ২৫ শে মার্চ বিকেল ৩ ঘটিকায় সংগঠনটির নেতা-কর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই কর্মসূচি সম্পন্ন করেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির এই উদ্যোগে ঐতিহাসিক প্রতিরোধ স্তম্ভের চারপাশ পরিষ্কার করার পাশাপাশি এর সৌন্দর্য বর্ধনে বিভিন্ন প্রজাতির শোভাবর্ধক ও ফলজ গাছ রোপণ করা হয়।

কর্মসূচিতে জাতীয় কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হান বলেন, “জাতীয় স্থাপনাগুলো আমাদের ঐতিহ্যের অংশ। এগুলোকে পরিচ্ছন্ন রাখা এবং সবুজের সমারোহ বাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। জাতীয় যুবশক্তি সবসময় দেশ গঠন ও পরিবেশ রক্ষায় সম্মুখ সারিতে থাকবে।”

জাতীয় যুবশক্তির নারায়ণগঞ্জ জেলা সিনিয়র যুগ্ম আহবায়ক মো. জারিফ অনন্ত, বলেন, “প্রতিরোধ স্তম্ভের গুরুত্ব ও পবিত্রতা বজায় রাখতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা চাই প্রতিটি তরুণ তাদের নিজ নিজ এলাকার স্মৃতিস্তম্ভ ও সামাজিক স্থাপনাগুলোর যত্নে এগিয়ে আসুক।”

উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, মো:রিফাত হোসাইন অন্তু, সোহাইল ইসলাম ইফতি, সাইফুল ইসলাম শাওন, ও সাফিন আহমেদসহ স্থানীয় সংগঠনের অন্যান্য সদস্যরা। শেষে পরিবেশ রক্ষার শপথ ও দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102