সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত  সোনারগাঁওয়ে প্রাথমিক শিক্ষার্থীদের সাথে গোল্ডকাপ ফাইনাল উপভোগ করলেন জেলা প্রশাসক ও এমপি ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন এর মাসিক সভা অনুষ্ঠিত “এড.টিপুর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’: মৌমিতা পরিবহন কর্তৃপক্ষ

জাকির খানের পক্ষে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে জিয়াউর রহমান জিয়ার ঈদ শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৩৪১ 🪪

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীকে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস কঠোর সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। আমি নারায়ণগঞ্জের মাটি ও মানুষের নেতা, রাজপথের পরীক্ষিত ও আপসহীন বিএনপি নেতা জাকির খানের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা— ‘ঈদ মোবারক’।”

বিএনপির চলমান গণতান্ত্রিক আন্দোলনের কথা স্মরণ করে জিয়াউর রহমান জিয়া বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় দেশের সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লড়াইয়ে এই ঈদ আমাদের নতুন প্রেরণা জোগাবে।”

তিনি আরও বলেন, “ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই সাম্য ও ভ্রাতৃত্বের এক অপূর্ব মেলবন্ধন। ঈদের এই আনন্দ সমাজের ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ুক। সব ভেদাভেদ ও রাজনৈতিক প্রতিহিংসা ভুলে দেশের প্রতিটি মানুষ সাম্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হোক।”

পরিশেষে তিনি বিএনপি নেতা জাকির খানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও নিরাপদ জীবনের প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে নিজ নিজ পরিবারের সাথে সুন্দরভাবে ঈদের আনন্দ উপভোগ করার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102