বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিশাল মিছিল বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে থাকার ঘোষণা দিলেও আমরা তাদের কোথাও খুঁজে পাইনি: এড.টিপু সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য মফিজ গ্রেফতার আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে শহীদ ও বাপ্পি’র নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির মিছিলে যোগদান  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না’গঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা  আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে স্বেচ্ছাসেবক দল নেতা রাইয়ান ও হারুনের নেতৃত্বে প্রতিরোধ মিছিল কোনো ‘গডফাদারের’ অনুসারীকে রাস্তায় নামতে দেওয়া হবে না: এড. টিপু

তরুণদের ঐক্যে সমাজ বদলানো সম্ভব: ইয়ুথ সার্কেল সভাপতি জাহিদ হাসান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৮৫ 🪪

নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেলের সভাপতি জাহিদ হাসান বলেছেন, আমরা কেউ একা কিছুই না। আমরা সকলে মিলে চেষ্টা করলে সমাজ ও রাষ্ট্রে পরিবর্তন আনা সম্ভব। একা কেউ চাইলে বড় কিছু করা কঠিন, কিন্তু ৫০ থেকে ১০০ জন তরুণ একত্রিত হলে সমাজ ও রাষ্ট্রের জন্য অনেক ইতিবাচক কাজ করা সম্ভব।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ রোডের একটি মিলনায়তনে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এই পৃথিবীতে আমরা যতদিন বেঁচে আছি, ততদিন সমাজ ও দেশের প্রতি আমাদের কিছু দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকেই আমরা সমাজ ও রাষ্ট্রের জন্য জনসেবামূলক কাজ করতে চাই। কারণ জীবন খুবই সংক্ষিপ্ত—আজ আমরা আছি, কাল হয়তো থাকব না। কিন্তু আমাদের ভালো কাজগুলো সমাজে থেকে যাবে।

জাহিদ হাসান বলেন, নারায়ণগঞ্জকে একটি নিরাপদ ও বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও যানজটমুক্ত একটি শহর গড়তে আমাদের প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আমরা অন্যায় ও জুলুমের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকব এবং ন্যায়ের পক্ষে আমাদের লড়াই মৃত্যুর আগ পর্যন্ত চলবে।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জকে একটি সুন্দর ও উন্নত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তরুণ ও যুবকদের সঠিক পথে পরিচালিত করতে আমাদের সংগঠনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেলের সদস্য আব্দুল্লাহ আল মারুফ, খন্দকার জাহিদ, হাসিব বাদশা অর্ক, শরৎ সাহা, মাহফুজ হোসাইন জিশাদ, শাহাদাত খন্দকার, অনুতম, শহিদুল ইসলাম, হাসান বাবু, ফাহিম, রিয়াদ, শহীদুল্লাহ, কাজল, শরীফ, সজীব, মাহমুদ সরকার, হুজাইফা প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102