সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত  সোনারগাঁওয়ে প্রাথমিক শিক্ষার্থীদের সাথে গোল্ডকাপ ফাইনাল উপভোগ করলেন জেলা প্রশাসক ও এমপি ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন এর মাসিক সভা অনুষ্ঠিত “এড.টিপুর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’: মৌমিতা পরিবহন কর্তৃপক্ষ

দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সহস্রাধিক অসহায় মানুষের মাঝে রেজা রিপনের ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ২০৭ 🪪

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নারায়ণগঞ্জে সুবিধাবঞ্চিত, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের পরিচালক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ নগরীর মিশনপাড়া হোসিয়ারী সমিতির মিলনায়তন প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সহস্রাধিক মানুষের হাতে এই ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।

ঈদ উপহার সামগ্রী নিজে উপস্থিত থেকে অসহায় নারী-পুরুষের হাতে ঈদ উপহার তুলে দেন ফতেহ মোহাম্মদ রেজা রিপন। এসময় উপস্থিত জনতার উদ্দেশ্যে দেওয়া এক আবেগঘন ও রাজনৈতিক দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি বলেন, “পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সমাজের সব স্তরের মানুষের সাথে ভাগ করে নিতেই আমাদের নেতা, এদেশের মানুষের হৃদয়ের ‘প্রধানমন্ত্রী’ দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আজকের এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে।”

পারিবারিক ঐতিহ্যের কথা স্মরণ করে এই বিএনপি নেতা বলেন, “মহান রাব্বুল আলামিনের অশেষ দয়ায় আমি প্রতি বছরই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ছোটবেলা থেকেই পারিবারিকভাবে দেখে আসছি অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করতে। শুরুতে ছোট পরিসরে করলেও, আজ আল্লাহর রহমতে আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর এবং তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছি।”

বিএনপির রাজনৈতিক দর্শন ও তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় মাটি ও মানুষের রাজনীতি করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে বুকে ধারণ করে দেশনায়ক তারেক রহমান আজ দেশের মানুষের হারানো গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। তিনি আজ শুধু বিএনপির নেতা নন, তিনি বাংলাদেশের আপামর জনসাধারণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। শত জুলুম, বাধা-বিপত্তি ও নির্যাতন উপেক্ষা করে বিএনপি সবসময় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে ছিল এবং আগামীতেও থাকবে। দেশনায়ক তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশ—যেকোনো পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। সেই নির্দেশনার আলোকেই আমাদের আজকের এই ক্ষুদ্র প্রয়াস।”

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই কঠিন সময়ে নিত্যপ্রয়োজনীয় ঈদ সামগ্রী হাতে পেয়ে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে স্বস্তি নেমে আসে। এসময় উপস্থিত সাধারণ মানুষ দেশনায়ক তারেক রহমান এবং আয়োজক ফতেহ মোহাম্মদ রেজা রিপনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102