বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে থাকার ঘোষণা দিলেও আমরা তাদের কোথাও খুঁজে পাইনি: এড.টিপু সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য মফিজ গ্রেফতার আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে শহীদ ও বাপ্পি’র নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির মিছিলে যোগদান  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না’গঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা  আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে স্বেচ্ছাসেবক দল নেতা রাইয়ান ও হারুনের নেতৃত্বে প্রতিরোধ মিছিল কোনো ‘গডফাদারের’ অনুসারীকে রাস্তায় নামতে দেওয়া হবে না: এড. টিপু বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেফতার অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি রায়হান কবির

দলমতের ঊর্ধ্বে উঠে বাসযোগ্য নগরী গড়ার আহ্বান: ‘আমার নারায়ণগঞ্জ’-এর আলোচনা ও ইফতার সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৭৯ 🪪

নারায়ণগঞ্জ নগর ও বন্দরের সামগ্রিক উন্নয়ন, জনজীবনের চলমান সংকট নিরসন এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ‘আমার নারায়ণগঞ্জ’ প্ল্যাটফর্মের উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১১ মার্চ) নারায়ণগঞ্জ ক্লাব অডিটোরিয়ামে সংগঠনটির উদ্যোক্তা মাসুদুজ্জামানের আয়োজনে ‘নারায়ণগঞ্জে জনজীবনের সংকট ও সমস্যা সমাধানের পরিকল্পনা’ শীর্ষক এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ‘আমার নারায়ণগঞ্জ’ প্ল্যাটফর্মের আহ্বায়ক মাসুদুজ্জামান। ঐতিহ্যে সমৃদ্ধ নারায়ণগঞ্জের বর্তমান দুরবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, “শিল্প, বাণিজ্য ও নৌ-যোগাযোগের কারণে সারা পৃথিবীতে নারায়ণগঞ্জের সুনাম রয়েছে। অথচ এই শহর আজ খুন, সন্ত্রাস ও মাদকের ভয়াবহ সমস্যায় আক্রান্ত।”

এ সময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে পুলিশ প্রশাসনের ভূমিকার সমালোচনা করেন। তিনি অভিযোগ করে বলেন, “কোনো এক অজানা কারণে পুলিশ প্রশাসন অনেক সময় অপরাধীদের ধরে না; যা সাধারণ মানুষের মনে প্রশ্ন ও সন্দেহের জন্ম দিয়েছে। এমনটাও হতে পারে যে, কোনো কোনো ক্ষেত্রে অপরাধের সঙ্গে পুলিশ নিজেই জড়িত, যার কারণে চিহ্নিত আসামিদেরও গ্রেপ্তার করা হয় না।” তিনি পুলিশ প্রশাসনকে তাদের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব পালনের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে নিরপেক্ষ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি মাসুদুজ্জামান নগরীর যানজট, অপরিকল্পিত অবকাঠামো এবং যোগাযোগ ব্যবস্থার চরম অব্যবস্থাপনার কথা তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও প্রশাসনের কার্যকর ভূমিকার ওপর তিনি জোর দেন।

‘আমার নারায়ণগঞ্জ’ প্ল্যাটফর্মের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, “নারায়ণগঞ্জে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন কাজ করলেও, দলমতের ঊর্ধ্বে উঠে একটি সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি। দলমত নির্বিশেষে সবাইকে একত্রিত করে নারায়ণগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করাই আমাদের এই প্ল্যাটফর্মের প্রধান লক্ষ্য।”

জাহিদুল হক দিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, সন্ত্রাসবিরোধী ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সেক্রেটারি দিনা তাজরিন এবং বিশিষ্ট শিল্পপতি ফজলুল হক।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ এনসিপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, গণসংহতি আন্দোলন এবং জমিয়তে উলামায়ে ইসলামের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ। পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নিয়ে নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে দেশ, জাতি এবং নারায়ণগঞ্জের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

এমন আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে নারায়ণগঞ্জের সমস্যা সমাধানে একটি ইতিবাচক জনমত তৈরি হবে এবং সবার সম্মিলিত উদ্যোগে একটি উন্নত, নিরাপদ ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102