বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে থাকার ঘোষণা দিলেও আমরা তাদের কোথাও খুঁজে পাইনি: এড.টিপু সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য মফিজ গ্রেফতার আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে শহীদ ও বাপ্পি’র নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির মিছিলে যোগদান  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না’গঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা  আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে স্বেচ্ছাসেবক দল নেতা রাইয়ান ও হারুনের নেতৃত্বে প্রতিরোধ মিছিল কোনো ‘গডফাদারের’ অনুসারীকে রাস্তায় নামতে দেওয়া হবে না: এড. টিপু বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেফতার অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি রায়হান কবির

না’গঞ্জে হযরত ওয়াইস করনী (রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১১৪ 🪪

প্রতি বছরের মতো এবারও নারায়ণগঞ্জে বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়াইস করনী (রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম বিদ্যুতের নিজস্ব অর্থায়নে ও ব্যক্তিগত প্রচেষ্টায় এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়।

১৮ রমজান (৮ মার্চ) রবিবার বাদ যোহর শহরের চাষাড়া আর্মি মার্কেটের সামনে ‘সকাল এন্টারপ্রাইজ’ কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকরা জানান, অনুষ্ঠানে শতাধিক অসহায় পরিবারের হাতে রমজান ও ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়া সামাজিক মর্যাদার কথা বিবেচনা করে বেশ কিছু নিম্ন-মধ্যবিত্ত পরিবারের কাছেও গোপনে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ‘খবরের পাতা’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “হযরত ওয়াইস করনী (রাঃ) একজন মহাসাধক ছিলেন। তাঁর নামাঙ্কিত সংগঠনের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আগামীতে সকলের সম্মিলিত সহযোগিতার মাধ্যমে এই কার্যক্রমের পরিসর আরও বৃদ্ধি করা হবে, যাতে আরও বেশি অসহায় পরিবার উপকৃত হতে পারে।” তিনি আরও বলেন, “সমাজে সঠিকভাবে ও সমষ্টিগতভাবে যাকাত বিতরণ করা গেলে দেশ থেকে দারিদ্র্য দূর করা সম্ভব। আমি আশা করি, এই উদ্যোগের ধারাবাহিকতায় ভবিষ্যতে মহল্লাভিত্তিক সহায়তা কার্যক্রম পরিচালিত হবে। মানবতাকে বাঁচিয়ে রাখা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।”

সভাপতির বক্তব্যে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, “১৯৯৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই এই ফাউন্ডেশন নিয়মিতভাবে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য, বস্ত্র ও নগদ অর্থ সহায়তা প্রদানে আমরা সব সময় চেষ্টা করে যাচ্ছি।” তিনি সমাজের বিত্তবানদের নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কাজ চালিয়ে যাওয়ার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন— হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সাহিদুল ইসলাম টিটু, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম আরজু, বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ শাখার সভাপতি কাজী আনিসুল হক হীরা এবং জেড টিভি অনলাইনের প্রধান বার্তা সম্পাদক শেখ জাকির আহমেদ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102