বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিশাল মিছিল বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে থাকার ঘোষণা দিলেও আমরা তাদের কোথাও খুঁজে পাইনি: এড.টিপু সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য মফিজ গ্রেফতার আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে শহীদ ও বাপ্পি’র নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির মিছিলে যোগদান  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না’গঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা  আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে স্বেচ্ছাসেবক দল নেতা রাইয়ান ও হারুনের নেতৃত্বে প্রতিরোধ মিছিল কোনো ‘গডফাদারের’ অনুসারীকে রাস্তায় নামতে দেওয়া হবে না: এড. টিপু

এমপি আল আমিনকে অবরুদ্ধ করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিপ্লব খাঁন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ২৪১ 🪪
গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর সমন্বয়কারীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, জামায়াতে ইসলামীর পেশাজীবীদের উদ্যোগে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে বিকেএমইএ’র সভাপতি হাতেম আলী এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন-কে আমন্ত্রণ জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন প্রকাশ্যে হাতেম আলীকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যায়িত করেন এবং তার সঙ্গে একই টেবিলে ইফতার করতে অস্বীকৃতি জানান। সংসদ সদস্যের এমন অবস্থানকে অনেকেই গণতান্ত্রিক ও স্বৈরাচারবিরোধী রাজনীতির ধারাবাহিকতার অংশ হিসেবে দেখছেন।

কিন্তু উক্ত বক্তব্যের জের ধরে হাতেম আলীর সমর্থকরা বিসিক শিল্পাঞ্চল এলাকায় সাংসদ আল আমিনকে প্রায় দুই ঘণ্টারও বেশি সময় অবরুদ্ধ করে রাখে বলে অভিযোগ ওঠে। ঘটনাস্থলটি নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয় ও পুলিশ লাইন্সের অদূরে হওয়া সত্ত্বেও একজন নির্বাচিত সংসদ সদস্যকে এভাবে অবরুদ্ধ করে রাখা প্রশাসনের নিরপেক্ষতা ও সক্ষমতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি করেছে।

নারায়ণগঞ্জ মহানগরের সমন্বয়কারী মোঃ বিপ্লব খাঁন বলেন, “গণতান্ত্রিক দেশে মতপ্রকাশের স্বাধীনতা সাংবিধানিক অধিকার। রাজনৈতিক মতভেদের কারণে একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে অবরুদ্ধ করে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং জনপ্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102