সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
টিসিবি ডিলারে আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই-দিপু এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আতাউর রহমান জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্যকে সেলাই মেশিন উপহার দিল সদর উপজেলা প্রশাসন বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা

রমজান উপলক্ষে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে বন্দর ঘাটে জাকির খানের ‘ফ্রি ট্রলার সার্ভিস’

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪০৬ 🪪

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সাধারণ রোজাদার ও খেটে খাওয়া মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এক অনন্য মানবিক উদ্যোগ নিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খান। ইফতারের আগে যাত্রীদের পারাপারের সুবিধার্থে নারায়ণগঞ্জ সেন্ট্রাল খেয়াঘাটে সম্পূর্ণ বিনামূল্যে ট্রলার সার্ভিস চালু করেছেন তিনি।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল থেকে দুটি ট্রলারের মাধ্যমে এই ‘ফ্রি সার্ভিস’ কার্যক্রম শুরু হয়েছে।

জানা যায়, শীতলক্ষ্যা নদীর ওপর অবস্থিত নারায়ণগঞ্জ সেন্ট্রাল খেয়াঘাট দিয়ে প্রতিদিন বন্দর থেকে নারায়ণগঞ্জ শহরে লক্ষাধিক মানুষ জীবিকার তাগিদে যাতায়াত করেন। এই যাত্রীদের অধিকাংশই পোশাক কারখানার শ্রমিক, যাদের মধ্যে একটি বিশাল অংশ নারী। রমজান মাসে অফিস বা কারখানা ছুটি শেষে ইফতারের আগে বাড়ি ফেরার তাড়ায় এই ঘাটে প্রতিদিন প্রচণ্ড ভিড় ও ভোগান্তির সৃষ্টি হয়। ফলে নদী পার হতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েন রোজাদাররা।

জাকির খানের ঘনিষ্ঠ সূত্র জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইফতারের আগ মুহূর্তে সেন্ট্রাল খেয়াঘাটে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তির একটি দৃশ্য এই বিএনপি নেতার নজরে আসে। সাধারণ মানুষ ও রোজাদারদের এই কষ্ট লাঘব করতেই তিনি তাৎক্ষণিকভাবে ফ্রি ট্রলার সার্ভিস চালুর সিদ্ধান্ত নেন।

বুধবার বিকেল থেকে দুটি বড় ট্রলার দিয়ে এই বিনামূল্যে পারাপার শুরু হলে ঘাটে অপেক্ষমাণ যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে আসে। ইফতারের আগে কোনো রকম টিকিট কাটা বা ভাড়ার ঝামেলা ছাড়াই দ্রুত নদী পার হতে পেরে খুশি সাধারণ মানুষ।

নিয়মিত নদী পারাপার হওয়া যাত্রীরা জাকির খানের এই ব্যতিক্রমী ও সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। বন্দরগামী এক নারী পোশাক শ্রমিক বলেন, “ইফতারের আগে ঘাটে এসে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হতো। আজ ফ্রি ট্রলারে দ্রুত পার হতে পেরেছি। যিনি এই ব্যবস্থা করেছেন, আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন।”

বিএনপি নেতা জাকির খানের এই উদ্যোগ সাধারণ মানুষের ভোগান্তি কমানোর পাশাপাশি রাজনৈতিক নেতাদের জনকল্যাণমূলক কাজের একটি চমৎকার দৃষ্টান্ত হিসেবে নারায়ণগঞ্জে ব্যাপক প্রশংসিত হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102