বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টিন ও নগদ অর্থ প্রদান  সোনারগাঁওয়ে শায়খ আবু তাওয়ামা সংসদের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ শহর পরিচ্ছন্ন রাখতে অনন্য নজির: নবনির্বাচিত এমপির ব্যানার সরালেন যুবদল নেতা সেন্টু নারায়ণগঞ্জে যানজট নিরসনে জেলা প্রশাসন ও ব্যবসায়ী নেতৃবৃন্দের যুগান্তরকারী উদ্যোগ নির্বাচন পরিচালনা কমিটির সফলতায় সলিমুল্লাহ করিম সেলিমকে ‘মুক্তিযুদ্ধের প্রজন্মের’ ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জে মাহে রমজান উপলক্ষে ৮শ পরিবারের পাশে সাবেক কাউন্সিলর শকু পিরোজপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া  রুপগঞ্জে ব্যবসায়ী হেকমত আলী হত্যা: পিবিআই এর তদন্ত, একজনের মৃত্যুদণ্ড, অপরজনের কারাদণ্ড নারায়ণগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে ইইউ পর্যবেক্ষকদের সঙ্গে অঞ্জন দাসের মতবিনিময়

নির্বাচন পরিচালনা কমিটির সফলতায় সলিমুল্লাহ করিম সেলিমকে ‘মুক্তিযুদ্ধের প্রজন্মের’ ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৮ 🪪

নারায়ণগঞ্জে নির্বাচন পরিচালনা কমিটি সফলভাবে কার্যক্রম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করায় নারায়ণগঞ্জ জেলা নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সলিমুল্লাহ করিম সেলিমকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’ ও ‘জাতীয়তাবাদী প্রজন্ম দল’-এর বন্দর থানা শাখা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর দেওভোগস্থ অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নেতৃবৃন্দ তাকে এই শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সলিমুল্লাহ করিম সেলিম নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তিনি বিএনপি নেতা জাকির খানকে নিয়ে চলমান অপপ্রচারের কড়া জবাব দেন। তিনি বলেন, “সম্প্রতি কিছু ফেসবুক পেজ ও গণমাধ্যমে আমাদের নেতা জাকির খানকে নিয়ে অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হচ্ছে। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।”

গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “কোনো সংবাদ প্রকাশের আগে দয়া করে যাচাই-বাছাই করুন। কে ভালো আর কে খারাপ, তা নিশ্চিত হয়েই সংবাদ পরিবেশন করা উচিত।”

সাংগঠনিক চেইন অব কমান্ড বা নেতৃত্বের শৃঙ্খলা প্রসঙ্গে সেলিম বলেন, “আমরা জাকির খানের নির্দেশনা মেনেই রাজনীতি করি। দলের কেন্দ্রীয় নেতারা যেসব দিকনির্দেশনা দেন, তা জাকির খানের মাধ্যমেই আমাদের কাছে পৌঁছায় এবং আমরা সে অনুযায়ী দলীয় কর্মকাণ্ড পরিচালনা করি। ভবিষ্যতেও আমরা দলের সকল সিদ্ধান্ত মেনে চলব।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সদস্য সচিব মো. রায়হান উদ্দিন জিল্লু, সাংগঠনিক সম্পাদক আমান খান, বন্দর থানা সভাপতি মিলন খান, সাধারণ সম্পাদক রফিকুল হাসান, ফতুল্লা থানা সভাপতি ইউসুফ চৌধুরী, মহানগর যুগ্ম আহ্বায়ক আ. হালিম, রবিন, মামুন ইসলাম, অনিক, মামুন খান, শুক্কুর, রনি, মাসুদ ও আকাশ আলিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102