সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত  সোনারগাঁওয়ে প্রাথমিক শিক্ষার্থীদের সাথে গোল্ডকাপ ফাইনাল উপভোগ করলেন জেলা প্রশাসক ও এমপি ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন এর মাসিক সভা অনুষ্ঠিত “এড.টিপুর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’: মৌমিতা পরিবহন কর্তৃপক্ষ

এড.আবুল কালাম চতুর্থবার এমপি নির্বাচিত হওয়ায় ইসমাইল হোসেন কাউছারের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৬ 🪪

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হয়ে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এডভোকেট আবুল কালামকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দলের সভাপতি ইসমাইল হোসেন কাউছার।

ফলাফল ঘোষণার পর এক অভিনন্দন বার্তায় শ্রমিক নেতা ইসমাইল হোসেন কাউছার মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং নবনির্বাচিত সংসদ সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

শুভেচ্ছা বার্তায় ইসমাইল হোসেন কাউছার বলেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে এবং নারায়ণগঞ্জবাসীর অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হয়ে এডভোকেট আবুল কালাম চতুর্থবারের মতো জাতীয় সংসদে জনগণের প্রতিনিধিত্ব করার ম্যান্ডেট পেয়েছেন। এই বিজয় শুধু ধানের শীষের বিজয় নয়, এই বিজয় নারায়ণগঞ্জের আপামর জনতা এবং মেহনতি গার্মেন্টস শ্রমিকদের বিজয়।

তিনি আরও বলেন, অতীতে যেমন তিনি শ্রমিক-জনতার অধিকার আদায়ে রাজপথে ও সংসদে সোচ্চার ছিলেন, আমাদের বিশ্বাস—আগামী দিনেও তিনি তার বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে নারায়ণগঞ্জের উন্নয়ন এবং গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবেন। তার এই ধাবাহিক বিজয়ে আমরা গর্বিত ও আনন্দিত।”

তিনি দলের সকল নেতাকর্মী এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সম্মানিত ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102