সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত  সোনারগাঁওয়ে প্রাথমিক শিক্ষার্থীদের সাথে গোল্ডকাপ ফাইনাল উপভোগ করলেন জেলা প্রশাসক ও এমপি ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন এর মাসিক সভা অনুষ্ঠিত “এড.টিপুর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’: মৌমিতা পরিবহন কর্তৃপক্ষ

চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এড.আবুল কালামকে ফতেহ মোহাম্মদ রেজা রিপনের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২৫ 🪪

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হয়ে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় নবনির্বাচিত এমপিকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।

নির্বাচন পরবর্তী এক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে দেওয়া বিবৃতিতে ফতেহ মোহাম্মদ রেজা রিপন মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। দলের এই ঐতিহাসিক বিজয়ে তিনি নেতাকর্মী ও সাধারণ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

টানা চতুর্থবারের এই বিজয়কে ত্যাগের ফসল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। এই বিজয় আমাদের দীর্ঘদিনের সংগ্রামের ফসল। এটি অনেক কষ্টের উপার্জন।”

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের জনগণ আবারো ধানের শীষের ওপর আস্থা রেখেছেন। এই রায় প্রমাণ করে জনগণ উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছে। তিনি নবনির্বাচিত সংসদ সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং আগামীতে নারায়ণগঞ্জের উন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102