বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মহানগর বিএনপির সদস্য সচিবের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: ১৬নং ওয়ার্ড বিএনপি সভাপতিকে ‘শো-কজ’ নিজেকে ও দেশকে গড়ে তুলতে কঠোর অধ্যাবসায়ের বিকল্প নেই – হুমায়ুন ু সাংবাদিক সেন্টু’র অসুস্থ সহধর্মিণীকে দেখতে হাসপাতালে ‘ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস’ নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় দাখিল ও আলিম পরীক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ‘অসম বাণিজ্য চুক্তি’ বাতিল ও সাম্রাজ্যবাদী আগ্রাসন বন্ধের দাবিতে নারায়ণগঞ্জে বাসদের বিক্ষোভ নারায়ণগঞ্জে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন’ সফল করতে জেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে দিনব্যাপী বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন সহ ভূমি অফিস উদ্বোধন করলেন :শরফ উদ্দিন আহমদ চৌধুরী টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান: আসমা হেলেন বিথীর অভিনন্দন লোক দেখানো হকার উচ্ছেদের মাধ্যমে নতুন চাঁদাবাজির পাঁয়তারা চলছে: আদনান তাহসান যুবদল নেতা আল আমিনের শিশুপুত্রের মৃত্যুতে সাজ্জাদ হোসেন কমলের গভীর শোক

বন্দরে কালামের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন সাবেক চেয়ারম্যান দেলোয়ার প্রধান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৮ 🪪

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ঘারমোড়া ও চরঘারমোড়া এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত এই উঠান বৈঠকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান।

উঠান বৈঠকে দেলোয়ার হোসেন প্রধান স্থানীয় ভোটারদের উদ্দেশে বলেন, “আমি আপনাদের ভোটে নৌকার বিরুদ্ধে নির্বাচন করে জয়লাভ করেছিলাম। কলাগাছিয়া ইউনিয়নের প্রতিটি মা-বোন ও ভাই আমাকে ভালোবাসেন বলেই বারবার নির্বাচিত করেছেন। আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থী কালাম সাহেব একজন ভালো মানুষ। তিনি তিন-তিনবার নিজের বাড়িগাড়ি বিক্রি করে নির্বাচন করেছেন। কলাগাছিয়া ইউনিয়নের উন্নয়নে কালাম সাহেবের কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। যারা আমাকে ভালোবাসেন, তারা আগামী ১২ তারিখে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করবেন।”

ঘারমোড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির অর্থ সম্পাদক জসিম উদ্দিন জসুর সভাপতিত্বে উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড মেম্বার ও বিএনপি নেতা হাবিব, পাক্কা জুম্মা জামে মসজিদ কমিটির সভাপতি আলকাছ মাদবর, সমাজসেবক গিয়াস উদ্দিন, আমান এবং চর ঘারমোড়া পঞ্চায়েত কমিটির সদস্য রফিক দেওয়ানজী প্রমুখ।

বৈঠকে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন—আলমাছ, আবুল বাদশা, মানিক মাষ্টার, আলামিন, আলতাফ, বাঘা শরিফ, নূর ইসলাম, সেলিম সরদার, সালাউদ্দিন মমতাজ, সাহাদাত, আনোয়ার, হাজী জাকির হোসেন, সিপন, ফারুক, আসলাম, আলমগীর, আনোয়ার হোসেন, রফিক, চাঁন মিয়া, রতন, শ্যামল, শিপলু, জুয়েল ও সুমনসহ স্থানীয় আরও অনেকে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102