সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন: এড. আবুল কালাম তারেক রহমানের ডিজিটাল প্রচারণা কমিটির মতবিনিময় সভা ও ঢাকা-১৭ এ গণসংযোগ নিরব ভোট বিপ্লব হবে, আমি হান্ড্রেড পারসেন্ট আশাবাদী : কুতুবপুরে গণসংযোগকালে মোহাম্মদ আলী  আমাকে জয়ী করলে আপনাদের প্রত্যাশা পূরণের চেষ্টা করবো: মাকসুদ হোসেন ধানের শীষের প্রতি মানুষের মধ্যে গণজোয়ার তৈরি হয়েছে: হানিফ সরদার বন্দরে বধিররা পেলো ইউএনও’র উপহারের কম্বল ভোটের বিপ্লব হতে চলেছে আগামী ১২ তারিখ: মুফতি মনির হোসেন কাসেমী ফতুল্লায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর বিশাল জনসভা: হাতি মার্কায় এফবিসিসিআই নেতৃবৃন্দের সমর্থন ব্যানার ফেষ্টুন ছিঁড়ে কর্মীদের হুমকি দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবেনা: ইসমাঈল সিরাজী ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জে আনসার ও ভিডিপির প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত 

উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন: এড. আবুল কালাম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৯ 🪪

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম বলেছেন, “জামতলাসহ অত্র এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে আমাকে আবারও ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আপনাদের সেবা করার সুযোগ পেলে এলাকার অসম্পূর্ণ কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করা হবে।”

গত রবিবার (৮ই ফেব্রুয়ারি) বাদ আসর নগরীর ১২নং ওয়ার্ডের জামতলা মসজিদ গলি রোড এলাকায় আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভোটারদের উদ্দেশ্যে আবুল কালাম বলেন, “নারায়ণগঞ্জ সদর-বন্দর আসনে তিনবার সংসদ সদস্য থাকাকালীন সময়ে আমি যে সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছি, তা আজ দৃশ্যমান। আপনাদের মূল্যবান ভোট ও ভালোবাসায় আমি বারবার সম্মানিত হয়েছি। আপনারা যদি আমাকে নির্বাচিত না করতেন, তবে আজ আপনাদের এই ভালোবাসা ও সম্মান পেতাম না।”

তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে আবারও যদি আপনারা আমাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তবে আপনাদের সকল নায্য দাবি ও আঞ্চলিক চাহিদাগুলো ইনশাআল্লাহ বাস্তবায়ন করবো।”

জামতলা মসজিদ রোড এলাকার পঞ্চায়েত কমিটির সভাপতি হাজ্বী মুজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খাঁন টিপু এবং মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মোঃ সুলতান খাঁন, সদস্য হাজ্বী মোঃ কামাল হোসেন, মহিউদ্দিন আহমেদ প্রধান বেলা, মোঃ ফরিদ আহমেদ, মোঃ আলী হোসেন, মোঃ সেলিম সরদার, বজলুর রহমান চৌধুরী এবং মোঃ রাকিব খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ ভোটাররা। বৈঠক শেষে এড. আবুল কালাম স্থানীয় বাসিন্দাদের সাথে কুশল বিনিময় করে দোয়া ও ভোট প্রার্থনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102