বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

মুছাপুরে ফুটবল মার্কার সমর্থনে নার্গিস মাকসুদ হোসেনের গণসংযোগ ও নির্বাচনী সভা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৪ 🪪

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেনের পক্ষে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন তার সহধর্মিণী বিশিষ্ট সমাজসেবিকা নার্গিস মাকসুদ হোসেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মিনার বাড়ি এলাকায় তিনি এক বিশাল গণসংযোগ ও নির্বাচনী মতবিনিময় সভা করেন।

ফুটবল মার্কার সমর্থনে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে নার্গিস মাকসুদ হোসেন বলেন, “মাকসুদ হোসেন সবসময় আপনাদের সুখে-দুঃখে পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকতে চান। এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় ফুটবল মার্কার বিকল্প নেই। আগামী নির্বাচনে আপনাদের মূল্যবান ভোট দিয়ে তাকে জয়যুক্ত করলে এই অবহেলিত জনপদ একটি আধুনিক ও আদর্শ এলাকায় পরিণত হবে।”

এদিন মিনার বাড়ি এলাকায় পৌঁছালে স্থানীয় নারী ও সাধারণ ভোটাররা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। নার্গিস মাকসুদ হোসেন বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং লিফলেট বিতরণের মাধ্যমে ফুটবল মার্কায় ভোট প্রার্থনা করেন। এ সময় ভোটারদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাকসুদ হোসেনের সমর্থক এবং মুছাপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ডের বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102