বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত ৪ বছর পর রূপগঞ্জে ডিবি পরিচয়ে তেলবাহী ট্রাক ডাকাতির রহস্য উদঘাটন করলো পিবিআই : বিমানবন্দর থেকে একজন গ্রেফতার বন্দর ঘাট টোল ফ্রি, নিরাপদ ও আধুনিকভাবে নির্মাণ করা হবে: তারিকুল কুতুবপুর ৩নং ওয়ার্ডে হাতি প্রতীকের প্রার্থী বীর মোহাম্মদ আলীর সমর্থনে বিশাল উঠান বৈঠক নারায়ণগঞ্জের ভোট কেন্দ্র গুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে: জেলা প্রশাসক রায়হান কবির ফতুল্লায় র‍্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২ নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের জয়ে ক্লান্তিহীনভাবে প্রচার প্রচারণায় রেজা রিপন যারা কদম রসূল সেতুর বিরোধিতা করেছে, তারা বন্দরবাসীর ভোট পাবে না: তারিকুল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী দুলাল হোসেন গণভোট নিয়ে ধর্মীয় নেতাদের সাথে সংলাপ করেছে নারায়ণগঞ্জ সুজন

বন্দর ঘাট টোল ফ্রি, নিরাপদ ও আধুনিকভাবে নির্মাণ করা হবে: তারিকুল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬১ 🪪

নারায়ণগঞ্জ-৫ আসনে মাথাল প্রতীকের প্রার্থী তারিকুল ইসলাম সুজন বলেছেন, বন্দরবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে বন্দর ঘাটকে টোল ফ্রি, নিরাপদ ও আধুনিকভাবে নির্মাণ করা হবে। নির্বাচিত হলে ঘাট ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম, চাঁদাবাজি ও জুলুম সহ্য করা হবে না।

তিনি বলেন, “বন্দর ঘাট শুধু পারাপারের জায়গা নয়, এটি হাজারো শ্রমজীবী মানুষ, ব্যবসায়ী ও সাধারণ মানুষের জীবন-জীবিকার সঙ্গে সরাসরি জড়িত। অথচ বছরের পর বছর ধরে এখানে অব্যবস্থাপনা, নিরাপত্তাহীনতা ও অযৌক্তিক টোল আদায়ের নামে মানুষকে হয়রানি করা হচ্ছে। এই অবস্থার পরিবর্তন জরুরি।”

তারিকুল ইসলাম সুজন আরও বলেন, ঘাট এলাকায় নারী, শিশু ও বয়স্কদের জন্য নিরাপদ চলাচল নিশ্চিত করা হবে। আধুনিক জেটি, পর্যাপ্ত আলো, সিসিটিভি ক্যামেরা, শৃঙ্খলাবদ্ধ লাইন ব্যবস্থাপনা এবং প্রশিক্ষিত কর্মী নিয়োগের মাধ্যমে ঘাটকে একটি জনবান্ধব ও নিরাপদ স্থানে রূপান্তর করা হবে।

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “আমি ভাগবাটোয়ারার রাজনীতি করতে আসিনি। বন্দরবাসীর অধিকার নিশ্চিত করতে এসেছি। ঘাটকে ঘিরে যারা অবৈধভাবে অর্থ লুট করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বন্দর ঘাট হবে জনগণের, কোনো গোষ্ঠীর নয়।”

তিনি বন্দরবাসীসহ নারায়ণগঞ্জ-৫ আসনের সকল ভোটারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, উন্নয়ন, নিরাপত্তা ও ন্যায্য অধিকারের পক্ষে দাঁড়াতে মাথাল প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102