বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের ‘খ সার্কেল’ এ নতুন অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষের যোগদান সিদ্ধিরগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি ‘বেলু’ গ্রেপ্তার কথনের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তীতে গল্প আড্ডা  বাসে অতিরিক্ত ভাড়া আদায় ও জনভোগান্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের বিক্ষোভ ‎বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা কমিটির পুনর্গঠন ত্বকী হত্যার ১৫৮ মাস: বিচারের দাবিতে শুক্রবার আলোক প্রজ্বলন সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা

নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের জয়ে ক্লান্তিহীনভাবে প্রচার প্রচারণায় রেজা রিপন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬৬ 🪪

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এডভোকেট আবুল কালামের নির্বাচনী প্রচারণায় মুখর হয়ে উঠেছে রাজপথ। এই প্রচারণায় ক্লান্তিহীনভাবে কাজ করে নেতাকর্মী ও সাধারণ মানুষের নজর কেড়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।

বিগত স্বৈরাচারী ও ফ্যাসিস্ট সরকারের আমলে হামলা-মামলা ও দমন-পীড়ন উপেক্ষা করে রাজপথে সক্রিয় ছিলেন এই পরীক্ষিত নেতা। সেই অকুতোভয় মনোভাব নিয়েই এবার তিনি নেমেছেন দলীয় প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনী এলাকার অলিগলি চষে বেড়াচ্ছেন তিনি। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করছেন এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌঁছে দিচ্ছেন।

প্রচারণার অভিজ্ঞতা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, “আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আছি। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা ঐক্যবদ্ধ। বিগত ফ্যাসিস্ট আমলে আমরা রাজপথে থেকে লড়াই করেছি, কোনো রক্তচক্ষু আমাদের দমাতে পারেনি। এখন সময় এসেছে ব্যালটের মাধ্যমে সেই অন্যায়ের জবাব দেওয়ার।”

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জ-৫ আসনের গণমানুষের প্রিয় নেতা এডভোকেট আবুল কালামের পক্ষে সাধারণ মানুষের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। জনগণের মধ্যে ধানের শীষের প্রতি যে ভালোবাসা দেখছি, তাতে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত। আর তারেক রহমানকে এই আসন উপহার দিবো ‘ ইনশাআল্লাহ।

স্থানীয় নেতাকর্মীরা জানান, রেজা রিপনের মতো ত্যাগী ও পরিশ্রমী নেতারা মাঠে থাকায় সাধারণ কর্মীদের মনোবল বহুগুণ বেড়ে গেছে। তাদের মতো ক্লান্তিহীন নেতাদের প্রচারণায় নারায়ণগঞ্জ-৫ আসনের নির্বাচনী সমীকরণে ধানের শীষের পাল্লাকে আরও ভারী করে তুলছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102